1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সোনামসজিদ বন্দরে ট্রাক চাপায় শ্রমিক নিহত: ঘাতক ভারতীয়
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী কমিটির মতবিনিময় সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন

সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
সোনামসজিদ বন্দরে ভারতীয় পাথরবোঝাই ট্রাক চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ বন্দরে ট্রাক চাপায় শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২৯ নভেম্বর) বিকেলে সোনামসজিদ স্থলবন্দরের জিরো পয়েন্ট এলাকায় ভারতীয় পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় জাহিদ উদ্দিন (৬০) নামে ওই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত শ্রমিক জাহিদ উদ্দিন শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘী এলাকার মৃত মুদ্দিনের ছেলে।

যেভাবে দুর্ঘটনাটি ঘটল

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেলে জাহিদ উদ্দিন নিজ বাড়ি থেকে ভ্যান গাড়িযোগে সোনামসজিদ শ্রমিক অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে সোনামসজিদ স্থলবন্দর জিরো পয়েন্ট এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাক ভ্যান গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে ভ্যান থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যান জাহিদ উদ্দিন। মুহূর্তের মধ্যেই ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশের পদক্ষেপ

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট