1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ:
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান কালীগঞ্জে বিএনপির অবস্থান কর্মসূচি: দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন মির্জাপুর পোষ্টকামুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায় ও সংবর্ধনা রূপসায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ: অরাজকতা ও অগ্নিসন্ত্রাস প্রতিরোধের আহ্বান রূপসায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত লকডাউন প্রতিরোধে রাজশাহীর রাজপথে সজাগ আবুল কালাম আজাদ সুইট মির্জাপুরে প্রশাসনের নির্দেশ অমান্য করে ঘর নির্মাণ, বৈধতা নিয়ে প্রশ্ন রাজশাহীতে মশাল মিছিলের পর শিশুসহ আটক ১৫ জন জেলহাজতে সাতক্ষীরা আদালতে ককটেল বিস্ফোরণ, আদালতপাড়ায় আতঙ্ক

পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর উদ্বোধন

  • প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ এর শুভ উদ্বোধন

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পোরশায় অভ্যন্তরীণ আমন ধান চাল সংগ্রহ ২০২৬/২৭ মৌসুমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বিকেলে পোরশা উপজেলা খাদ্য দপ্তরের আয়োজনে নিতপুর খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়। ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান।

ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ও নির্ধারিত মূল্য

পোরশা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল কবীর জানান, এ বছর সরকারিভাবে প্রকৃত কৃষকদের নিকট থেকে সরাসরি ধান ও চাল সংগ্রহ করা হবে। চলতি মৌসুমে পোরশা উপজেলায় সংগ্রহের লক্ষ্যমাত্রা ও মূল্য নির্ধারণ করা হয়েছে:

  • আমন ধান: ৩৫ টাকা কেজি দরে মোট ৭৬৮ মেট্রিক টন।

  • আমন চাল: ৪৯ টাকা কেজি দরে মোট ৪৯৩ মেট্রিক টন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি এবং পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আমিনুল কবীর, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদেক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (গামা), শিক্ষক মোঃ শরিফুল ইসলাম এবং নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা মোঃ আব্দুল রাকিব, ক্ষুদ্র ঋণ প্রকল্পের ব্যবস্থাপক মাধব সরকার, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মাহমুদুল হক টিটু এবং নিতপুর ও সরাইগাছি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) মোঃ জাকির হোসাইন।

স্থানীয় কৃষকদের মধ্যে মোঃ আব্দুল ওয়াদুদ (বিষ্ণুপুর), মোঃ আব্দুল বারিক (নিতপুর), মোঃ জসিমউদদীন ও মোঃ আজিমসহ খাদ্য গুদামের কর্মচারী, স্থানীয় কৃষক ও গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট