1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আন্তর্জাতিক দূর্যোগ প্রমোশন দিবস উপলক্ষে রাজশাহীতে ভুমিকম্প ও অগ্নিকাÐ বিষয়ক মহড়ার অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
মির্জাপুরে নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এমপি আজাদ সিদ্দিকী, দ্রুত পদক্ষেপের আশ্বাস রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক দূর্যোগ প্রমোশন দিবস উপলক্ষে রাজশাহীতে ভুমিকম্প ও অগ্নিকাÐ বিষয়ক মহড়ার অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক……………………………

আন্তর্জাতিক দূর্যোগ প্রমোশন দিবস, ২০২২ উপলক্ষে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসন রাজশাহীর উদ্যোগে ১৯ নং ওয়ার্ড শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ে ভুমিকম্প ও অগ্নিকাÐ বিষয়ক মহড়ার উদ্বোধন করেন ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ তৌহিদুল হক সুমন। ফারার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহীর ব্যবস্থাপনায় বুধবার সকাল ১০ ঘটিকায় স্কুল মাঠ প্রাঙ্গনে জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা মোঃ সালাউদ্দিন আল ওয়াদুদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর তৌহিদুল হক সুমন বলেন, যে প্রত্যেক নাগরিকের জীবন বাচাতে এবং নিরাপত্তা বিধানে সচেতনতামুলক কার্যক্রম স্কুল, মহল্লা,বাজার কেন্দ্রিক অধিক হারে পরিচালনা করা জরুরি। এই মহড়া থেকে নারীদের উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

 

তিনি আরো বলেন, রাজশাহী সিটি কর্পোরেশন ইতিমধ্যেই অগ্নি নির্বাপনের জন্য পর্যাপ্ত পানি প্রাপ্তির ব্যবস্থায় ২২ টি জলাশয় সহ ছোটখাটো জলাশয় গুলো সংরক্ষণের উদ্যোগ গ্রহন করেছে।

 

এ সময় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজশাহীর উপ সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন, শিরোইল কলোনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিরঞ্জন প্রামাণিক, শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম আজাদ শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের সদস্য বাদশা শেখ, সহকারী প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন, আনসার আলী টুটুল প্রমুখ। মহড়ায় বিভিন্ন দূর্যোগ থেকে জীবন রক্ষায় নানা রকম উপায় জনগণ ও শিক্ষার্থীদের মাঝে এক ঘন্টা উপস্থাপন করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট