1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাঘায় ১৪ দিনের মেলার জন্য ১২ লাখ ৭০ হাজার টাকায় ওয়াকফ্ এস্টেরর মাঠ ইজারা চাঁপাইনবাবগঞ্জে আম বাগানের পরিচর্যা করা নিয়ে ব্যস্ত আম চাষীরা ​রাষ্ট্রীয় বৈষম্য ও শিক্ষা ব্যবস্থার দ্বৈত নীতি: বিসিএস কি একমাত্র মানদণ্ড? রামেবি ভিসিকে অপসারণের দাবিতে মানববন্ধনে ৩ দিনের আল্টিমেটাম: সচেতন রাজশাহীবাসী গ্ল্যামার বনাম জীবনবোধ: আত্মহননের মিছিল রোধে ধর্মীয় ও আত্মিক চেতনার গুরুত্ব সারিয়াকান্দিতে পুলিশের অভিযানে মাদক ব্যাবসায়ীসহ ৫ জন গ্রেফতার ধোবাউড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ টেন্ডারবাজি ,চাঁদাবাজি, অবৈধ পুকুর খননসহ অন্যায় কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না : এমপি চাঁদ   বিএনপি ও দেশের উন্নয়ন করবে তারেক রহমান, বললেন বিএনপির কেন্দ্রিয় নেতা ঈশ্বরদীতে কৃষকের ৫ লাখ টাকার গাজর লুটের মামলায় দুই যুবদল কর্মী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে একতা মার্কেট দোকান মালিক সমিতির কমিটি গঠন সাজেদুর সভাপতি ও সাংবাদিক রুবেল সম্পাদক

  • প্রকাশের সময় : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
  • ২৫০ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি…………………………..

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র সন্ন্যাসীতলা-মেডিকেমোড়ে উপজেলার একমাত্র স্বনামধন্য কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান ‘একতা মার্কেট’ দোকান মালিক সমিতির কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এলক্ষ্যে ১০ অক্টোবর’২২ সোমবার রাত ১০টায় মার্কেটে অবস্থিত ‘মেসার্স দিদার ক্লথ ষ্টোর’র স্বত্বাধিকারী মোঃ সাজেদুর রহমানকে সভাপতি ও ‘ভোলাহাট ব্যাগ সেন্টার এÐ ভ্যারাইটিজ’র স্বত্বাধিকারী বি.এম রুবেল আহমেদ সাধারণ সম্পাদককে করে ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠিত হয়েছে।

 

উপস্থিত সকল একতা মার্কেটের দোকান মালিকগণের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে দ্বি-বার্ষিক মেয়াদী এ কার্যকরী কমিটি গঠিত হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা-সহসভাপতি মোঃ মজিবুর রহমান ও মোঃ জুলকেশ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা ও মোঃ মাইনুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মোঃ রহমত আলী, মোঃ আতাউর রহমান নোবেল। একতা মাকেটের অন্যান্য দোকান মালিকগণকে সাধারণ সদস্য হিসেবে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

 

উল্লেখ্য, গত ৩ অক্টোবর’২২ ভোলাহাট ব্যাগ সেন্টার এÐ ভ্যারাইটিজ-এর স্বত্বাধিকারী বি.এম রুবেল আহমেদের উপর সন্ত্রাসী হামলা করা হলে একতা মাকেটের দোকান মালিকগণ উদ্দ্যোত হয়ে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়। তারা আরো বলেন, দ্বিতলা বিশিষ্ট একতা মার্কেটে এর আগে একাধিকবার কয়েকজন দোকান মালিকের উপর হামলার ঘটনা ঘটলে আমরা দোকান মালিকগণ সুসংগঠিত হয়ে সাংগঠনিক রূপ দিয়েছি এবং যেকোন সন্ত্রাসী হামলাকে প্রতিহত করতে সক্ষম ও গ্রাহক সেবার মান আরো উন্নত দেয়ার চেষ্টা করবো বলে তারা তাদের মতামত ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট