1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ ‎মির্জাপুর দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমুখী উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্ত: শ্রেণি ফুটবল ও হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে কোর্ট দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় শ্যামনগরে দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ক্ষুব্ধ এলাকাবাসী, সড়কে ধান রোপণ আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার

ফ্যামিলি কার্ড সবাই পাবে-বাঘায় জাতীয় মৎস্য পক্ষ অনুষ্ঠানে এমপি চাঁদ

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ২০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি :” রুপালি মৎস্য স্বনির্ভর, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার( ১৬ আগস্ট ) বেলা ১২ টায় উপজেলা পরিষদ হল রুমে এ উপলক্ষে উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্য পক্ষ চলবে ১৬ আগস্ট থেকে ১৮ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আবুল কালাম। গীতা পাঠ করেন শিক্ষক পরিমল চন্দ্র।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ এম.পি। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি সহ দেশের মানুষের কাছে ইলিশের চাহিদা মেটানো পারলে বড় স্বার্থকতা আসবে। মাছের ঢলন প্রথা বাতিলের জন্য ইউএনও, মৎস্য অফিসারকে তাগিদ দেন এমপি। তিনি তার নির্বাচনী ওয়াদা পূরণের আশ্বাস দিয়ে বলেন, দুর্নীতি বন্ধ করতে পারলে স্বনির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবেনা। তিনি বলেন ফ্যামিলি কার্ড সবাই পাবে। জুলাই সনদ বাস্তবায়ন না করায় কোন সুযোগ নেই। বিরোধী দল অহেতুক মিথ্যাচার করে জনগণের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছে।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার তকী ফয়সাল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক। বক্তব্য রাখেন ওসি সেরাজুল, মৎস্যজীবী আব্দুর রাজ্জাক, আব্দুস সামাদ। উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা,বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, উপজেলা বিএনপির সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুবদলের সাবেক আহ্বায়ক সালেহ আহমদ সালাম, শফিকুল ইসলাম শফি, আফাজ উদ্দিনসহ মৎস্য চাষি ও বিভিন্ন শ্রেণি-পেশার ।

আলোচনা সভায় বক্তারা মৎস্য সম্পদ রক্ষা, পোনা অবমুক্তকরণ ও নিরাপদ মৎস্য উৎপাদনের উপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানটি আয়োজন করে উপজেলা মৎস্য দপ্তর ও জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটি।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট