1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে শেকেরচক মহলদারপাড়া মসজিদ কমিটির সাক্ষাৎ ও মতবিনিময় ভোলাহাটে পারিবারিক কলহের জেরে সৎ ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু ডেঙ্গুমুক্ত খুলনা গড়তে জেলা প্রশাসকের নেতৃত্বে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডিজেল রপ্তানি বন্ধের পথ থেকে সরল যুক্তরাষ্ট্র রাশিয়ায় প্লেগে ল্যাবরেটরি টেকনিশিয়ানের মৃত্যু, আইসোলেশনে ২০০ জন ঢাকা-দিল্লি সম্পর্ক তৃতীয় কোনো দেশের ওপর নির্ভরশীল নয়: দিনেশ ত্রিবেদী নাটোরে ৩ পাখি শিকারির কারাদণ্ড ও জরিমানা, ৫০টি বক অবমুক্ত পত্নীতলায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা ডেঙ্গু মুক্ত রাজশাহী গড়তে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান রাজশাহীতে জাতীয়তাবাদী ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে অ্যাডভোকেসি সভা সচেতনতা বৃদ্ধি বিষয়ে

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৫১ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি: সিরাক বাংলাদেশ এর উদ্যোগে রাজশাহীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে টৎনধহ ঈষরসধঃব ্ ডধংঃব ঔঁংঃরপব ওহরঃরধঃরাব (টঈডঔও) বিষয়ক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) দুপুরে রাজশাহী সিটি কর্পোরেশনের নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, সিরাক বাংলাদেশ রাজশাহী মহানগরীতে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করছে তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই। যুবদের সম্পৃক্ত করে এ নগরীর উন্নয়নে কাজ করবে সিরাক বাংলাদেশ এটি সত্যিই প্রশংসার। মাদকমুক্ত যুব সমাজ গড়ে তুলতে ও ক্রীড়ার উন্নয়নে সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীতে খেলার মাঠ নির্মাণের উদ্যোগ গ্রহণকরা হয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক নির্মাণ করা হবে। জাপানে জনশক্তি রপ্তানির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে নেয়া হচ্ছে উদ্যোগ। নগরীতে বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে। সিরাক বাংলাদেশ সকল উদ্যেগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা। প্রকল্পের কর্মপরিকল্পনা বক্তব্য রাখেন সিরাক-বাংলাদেশ এর নির্বাহী পরিচালক এবং টঘ ঐধনরঃধঃ ণড়ঁঃয অফারংড়ৎু ইড়ধৎফ এর উপদেষ্টা এস এম সৈকত। স্বাগত বক্তব্য রাখেন সিরাক বাংলাদেশের উপ-পরিচালক (প্রোগ্রাম) মোঃ সেলিম মিয়া। আরও বক্তব্য রাখেন রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসান। প্রকল্পে সার্বিক কার্যক্রম উপস্থাপন করেন সিরাক-বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার লুৎফা পাঠান।

অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত উপস্থাপনা নগর যুব কাউন্সিল কর্মপরিকল্পনা এর কার্যক্রম ও কাঠামো নিয়ে আলোচনা এবং সমন্বয় ও সহযোগিতা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। পরে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় পর্বে নগর জলবায়ু ও বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন চ্যালেঞ্জ এবং সম্ভাব্য করণীয় নিয়ে মতামত তুলে ধরা হয়।
সভায় নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও পরিবেশবান্ধব করা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং তরুণদের নেতৃত্বে নগর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভার আলোচনায় নগর যুব কাউন্সিলকে জলবায়ু পরিবর্তন ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতা সৃষ্টি এবং নাগরিক পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনার অন্যতম অংশীদার হিসেবে এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

সভায় প্রকল্পের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ নগর যুব কাউন্সিলের সদস্যরা অংশগ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট