1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ:
নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসের প্রতিবাদে জামায়াতের রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ভোলায় ইটভাটায় উৎপাদনে বিপর্যয়: ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোটি টাকার ক্ষতি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরা রাসিক, পুরস্কার নগরবাসীকে উৎসর্গ রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক: ৪৩৯ পিস ইয়াবা উদ্ধার করেছে এসআরবি-৫ নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে রাজশাহীতে ইনার হুইল ক্লাবের কর্মসূচি স্বপ্নসিঁড়ি বিদ্যাপীঠে পুরস্কার বিতরণ ও গণিত প্রতিযোগিতা অনুষ্ঠিত ছাত্রলীগ নেতা আটককে কেন্দ্র করে রাজশাহীতে ছাত্রদলের দুই গ্রুপে সংঘর্ষ, পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ভোলা নতুন বই পৌঁছেছে ২০২৭ শিক্ষাবর্ষের আগেই, প্রাপ্তি ৭১.৮২% ইছামতীর পাড়ে প্রকৃতির মায়াজাল: নতুন রূপে সাতক্ষীরার রূপসী দেবহাটা ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র পোরশায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ১৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0
৥ শিবগঞ্জ( চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতাঃ শিবগঞ্জে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারি সহায়তার চাল বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলার হাসানপুর লক্ষ্মীপুর পাকা উচ্চ বিদ্যালয় মাঠে এ চাল বিতরণ করা হয়। চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী।
এ সময় জেলা প্রশাসক বলেন, নদীভাঙন রোধে সরকারের পরিকল্পনা রয়েছে। পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণের পাশাপাশি বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা করেছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে নদীভাঙন কমার পাশাপাশি বসতবাড়ি ও কৃষিজমি রক্ষা করা সম্ভব হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেকসহ  স্থানীয় জনপ্রতিনিধিরা।
সরকারি এ সহায়তা নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাময়িক খাদ্যসংকট মোকাবিলায় সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট