
প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে জাতীয় পর্যায়ে প্রণীত ঊধৎষু অপঃরড়হ চৎড়ঃড়পড়ষ (ঊঅচ)-এর খসড়া পরীক্ষণ থেকে অর্জিত শিক্ষা ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে ‘খবংংড়হ খবধৎহবফ ডড়ৎশংযড়ঢ় ভৎড়স ঞবংঃরহম ঃযব উৎধভঃ ঘধঃরড়হধষ ঊধৎষু অপঃরড়হ চৎড়ঃড়পড়ষ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নগরীর হোটেল এক্স মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মাহফুজুর রহমান রিটন।
কর্মশালায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, রাজশাহীতে তাপপ্রবাহ মোকাবিলা ও নগরবাসীর সুরক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। তিনি রাজশাহী শহরকে আরও বাসযোগ্য ও জনবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা ও এনজিওকে রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও নগরের পরিবেশ উন্নয়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে সরকারি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনার বিষয়েও আলোচনা হয়। বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বৃক্ষরোপণসহ নগর সবুজায়নে সহযোগিতামূলক উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের বিষয়ও তুলে ধরা হয়। বর্তমানে নগরীতে খেলার মাঠ উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি নগরবাসীর জন্য মুক্তমঞ্চের সামনে একটি সিনিয়র সিটিজেন পার্ক স্থাপনের উদ্যোগের কথাও উল্লেখ করা হয়।
সম্প্রতি নগরীর রেলগেট ও লক্ষ¥ীপুর মোড়ে তীব্র খরায় ক্রমবর্ধমান তাপপ্রবাহের ঝুঁকি মোকাবিলা, নগরবাসীর সুরক্ষিত দুটি কুলিং সেন্টার নির্মান করা হয়। যেখানে বিনামূল্যে সুপেয় পানি বিতরণ, হাতপাখা, ছাতা বিতরণ করা হয়। এছাড়াও কুলিং সেন্টারে আসা অসুস্থ ব্যাক্তিদের রক্তচাপ পরিমাপ ও ডায়বেটিক পরিমাপ করা হয়। আগামীতে কিভাবে আরো ভালো করা যায় তা এ সেমিনারে আলোচনা করা হয়।
সভায় রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সেক্রেটারি ডাঃ মোঃ শামীম হোসেন চৌধুরী রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দৃষ্টি আকৃষ্ট করে রাজশাহী নগরীতে স্থায়ী কুলিং সেন্টার (ঈড়ড়ষরহম ঈবহঃৎব) স্থাপনের উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। একই সঙ্গে তীব্র তাপপ্রবাহের সময়ে নগরবাসীকে স্বস্তি ও সুরক্ষা প্রদানের জন্য গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কুলিং সেন্টার ও যাত্রী ছাউনি (চধংংবহমবৎ ঝযধফব) স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রশাসক রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সকল পর্যায়ের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে তাঁর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেন। তিনি তাপ প্রবাহসহ বিভিন্ন দুর্যোগ ও মানবিক সংকটে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের ভূমিকার প্রশংসা করেন।
অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু রাসিক প্রশাসকের বিভিন্ন মানবিক উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর ভবিষ্যৎ সাফল্য কামনা করেন। একই সঙ্গে কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানান।
কর্মশালায় অংশগ্রহণকারীরা তাপপ্রবাহের মতো জলবায়ুজনিত ঝুঁকি মোকাবিলায় ঊধৎষু অপঃরড়হ বা আগাম পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা ও স্থানীয় পর্যায়ের অংশীজনদের মধ্যে সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও আইসিআরসির সহযোগিতায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ এবং প্রশিক্ষন বিভাগের আয়োজনে ৪ দিন ব্যাপি রাজশাহী বিভাগের ৯ টি জেলার ৩০ জন যুব স্বেচ্ছাসেবকদের ১৭-২০ আগষ্ট ২০২৬ ইং এ্যাডভান্স ফাষ্ট এইড প্রশিক্ষনের উদ্ভোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহাফুজুর রহমান রিটন, এ সময় আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী জনাব মোঃ তৌহিদ হাসান, আইসিআরসি হতে আগত ডা. জালিসা খানম, ফার্স্টএইড প্রোগ্রাম ম্যানেজার, ফারহানা আক্তার ডলি, হেলথ ফিল্ড অফিসার এবং জাতীয় সদর দফতর থেকে আগত, প্রোগ্রাম অফিসার মোঃ দিদারুর আলম (রাফি), প্রশিক্ষন বিভাগের উপ- সহকারী পরিচালক, এস এম জাহিদুর রহমান ও ইউনিট লেভেল অফিসার মির্জা শামীম আহসান।#