1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাণীশংকৈলে কম্বল বিতরণ: আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে পেলে
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সর্বশেষ:
লালপুরে ৪ যুবলীগ নেতা আটক: একই রাতে পৃথক অভিযানে গ্রেপ্তার, আদালতে সোপর্দ রাণীশংকৈলে কম্বল বিতরণ: আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে পেলেন ৫০০ শীতার্ত রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মানজাল গ্রেপ্তার: কারাগারে প্রেরণ মোহনপুরে পানের বরজে নারীকে হত্যা: শরীরে আঘাতের চিহ্ন, তদন্তে পুলিশ রাজশাহীতে বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন: মূল বেতন ২৫ হাজার টাকা করার দাবি রাজশাহী হাফ ম্যারাথন ২০২৬ অনুষ্ঠিত: নগরীতে ১৬টি টার্ফ ও ২১টি খেলার মাঠ হচ্ছে বিএনপির একমাত্র লক্ষ্য রাষ্ট্র ও মানুষের উন্নয়ন: রেলমন্ত্রী শেখ রবিউল আলম বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাড়িতে অগ্নিসংযোগ, এলাকায় আতঙ্ক শাহদৌলা সরকারি কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন আমনুরা ধীনগর মোড় থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাণীশংকৈলে কম্বল বিতরণ: আকিজ-মনোয়ারা ট্রাস্টের উদ্যোগে পেলেন ৫০০ শীতার্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কম্বল বিতরণ করছে আকিজ-মনোয়ারা ট্রাস্ট

রাণীশংকৈলে কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে আকিজ-মনোয়ারা ট্রাস্ট। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৫০০টি কম্বল বিতরণ করেছে সংস্থাটি।

রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি: সম্প্রতি উপজেলার বিভিন্ন এলাকায় এসব শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।

কম্বল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন আকিজ-মনোয়ারা ট্রাস্টের সহকারী ম্যানেজার শিমুল মাহমুদ ও আতিকুর রহমান, প্রজেক্ট ম্যানেজার শাহিনুর রহমান এবং ফিল্ড অফিসার নাজমুল রেজা।

এ সময় কার্যক্রমের সার্বিক সহযোগিতা ও পরিচালনায় ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজের রাণীশংকৈল-হরিপুর জোনের পরিবেশক সফিকুল ইসলাম। এছাড়াও স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করেন সিজান মাহমুদ ও আল হাবিব।

Open photo

আয়োজকরা জানান, শীতের তীব্রতায় অসহায় ও দরিদ্র মানুষের কষ্ট লাঘবে রাণীশংকৈলে কম্বল বিতরণ করা হয়েছে এবং আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট