
খরবোনায় ব্রিজ নির্মাণ করার দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে প্রশাসকের দপ্তরে উপস্থিত হয়ে রাজশাহী মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এই স্মারকলিপি পেশ করেন।
এলাকাবাসীর দীর্ঘদিনের এই জনগুরুত্বপূর্ণ দাবির পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন তাৎক্ষণিকভাবে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট প্রকৌশলীদের ডেকে খরবোনায় ব্রিজ নির্মাণ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
স্মারকলিপি প্রদানকালে এলাকাবাসী জানান, রাজশাহীর ২৪ নং ওয়ার্ডের খরবোনা এলাকার এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ১০ হাজার মানুষ চলাচল করেন। জনদুর্ভোগ লাঘবে এখানে একটি ব্রিজ নির্মাণের দাবি দীর্ঘদিনের। প্রশাসক মহোদয় বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ায় স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। এলাকাবাসীর মতে, ব্রিজটি নির্মিত হলে অত্র এলাকার ১০ হাজারেরও বেশি মানুষ সরাসরি উপকৃত হবেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে এলাকাবাসীর পক্ষে উপস্থিত ছিলেন শাহীনুল ইসলাম শ্রাবণ, সামিউল আরেফিন তোহাফ, রুবেল ইসলাম, শহিদুল ইসলাম, আব্দুল খালেক, অ্যাডভোকেট পিয়া, মোঃ ইয়াসিন, মোঃ আসাদসহ ২৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন এবং নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) জসীম উদ্দীন আরজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
#
সিটি প্রতিবেদক প্রেরিত-