
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক শামীম রেজার নামে গ্রেপ্তারের পূর্ব পর্যন্ত কোনো সুনির্দিষ্ট মামলার তথ্য পাওয়া যায়নি। এদিকে, মূলধারার একজন গণমাধ্যমকর্মীকে এভাবে গ্রেপ্তারের ঘটনায় বাগমারা প্রেসক্লাবের সংবাদকর্মীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকতার পাশাপাশি পূর্বের পেশাগত পরিচয় জানা গেছে, শামীম রেজা সাংবাদিকতার পাশাপাশি বাগমারা আসনের সাবেক সংসদ সদস্য এনামুল হকের মালিকানাধীন এনা গ্রুপের কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। এছাড়া তিনি দীর্ঘদিন সাবেক এই সংসদ সদস্যের সহকারী প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাগমারা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ বাগমারায় সাংবাদিক শামীম রেজা গ্রেফতার হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতি দিয়েছেন বাগমারা প্রেসক্লাবের সভাপতি রাশেদুল হক ফিরোজ ও সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন। বিবৃতিতে তাঁরা বলেন, একজন পেশাদার গণমাধ্যমকর্মীকে এভাবে গ্রেপ্তার করা স্বাধীন সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করার শামিল।
পুলিশের বক্তব্য গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শামীম রেজা দীর্ঘদিন ধরে সাবেক এমপি এনামুল হকের সাথে গোপন যোগাযোগ রক্ষা করে চলছিলেন এবং পুলিশসহ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন করছিলেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান ওসি।#
রুস্তম আলী, নিজস্ব প্রতিবেদক, বাগমারা প্রেরিত-