
সভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ৭ নভেম্বর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। সিপাহী-জনতার অভ্যুত্থানের মাধ্যমে দেশ স্বাধীনতাবিরোধী শক্তির চক্রান্ত থেকে রক্ষা পেয়েছিল এবং বহুদলীয় গণতন্ত্রের পথ সুগম হয়েছিল।
তরুণ প্রজন্মকে আদর্শিক নাগরিক হওয়ার আহ্বান রাবি উপাচার্যের অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরিদুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন, একটি জাতির ভবিষ্যৎ নির্মাণে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলো কেবল ডিগ্রি অর্জনের জায়গা নয়, বরং এটি মুক্তচিন্তা, গবেষণা ও দায়িত্বশীল নাগরিকত্ব গড়ে তোলার কেন্দ্র। তিনি তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত উপাচার্যবৃন্দ, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, মহানগর বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা, মহানগর ও বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষার প্রত্যয় বক্তারা বলেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় ঐক্য, গণতন্ত্র রক্ষা এবং সার্বভৌমত্ব সুদৃঢ় করার বিকল্প নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দেশপ্রেম ধারণ করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকারে রেখে দেশের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের আলোচনা সভা সফল করতে বিভিন্ন হলের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন স্তরের সুধীজন উপস্থিত ছিলেন।#
রাবি প্রতিনিধি প্রেরিত-