1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী অসুস্থ: তিন মন্ত্রণালয়ে স্মারকল
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি: রাজপথে নেতাকর্মীদের নিয়ে আবুল কালাম আজাদ সুইট রাজশাহীতে বিদেশি পিস্তল উদ্ধার: বাসের মালামালের বক্সে মিলল গুলি ও ম্যাগাজিন রাজশাহীতে রুহুল কবির রিজভীকে রাসিক প্রশাসকের ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে জামায়াতের শূরা সদস্যদের শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার ডা. ইসমাইল হোসেন শিবগঞ্জে কোটি টাকার চোরাই মোবাইল ও ভারতীয় ট্রাকসহ ১ জন আটক নাচোল ইউনিয়ন ১নং ওয়ার্ডে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী রাসিক প্রশাসকের সাথে বিসিক কর্মকর্তাদের সাক্ষাৎ ও মতবিনিময় চার সাংবাদিকের মুক্তির দাবিতে মির্জাপুরে সাংবাদিকদের মানববন্ধন

স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিক্ষার্থী: তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ শিক্ষার্থীদের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে এ স্মারকলিপি দেন আয়াসের একটি প্রতিনিধি দল। এ সময় সংগঠনের প্রতিনিধিরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে স্মারকলিপি তুলে দেন।

অভিভাবক ও আয়াস নেতৃবৃন্দের গভীর উদ্বেগ সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান জানান, সম্প্রতি একটি এনজিওর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী অসুস্থ হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে তারা গভীরভাবে উদ্বিগ্ন। ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় ঘটনাগুলোর অধিকতর তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ জরুরি। স্কুল ফিডিং কার্যক্রমে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে খাবার সরবরাহকারী এনজিও গাকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর দৃষ্টি আকর্ষণ করতেই স্মারকলিপি দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি, রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

তদন্ত ও সুপারিশের পরও কার্যক্রম অব্যাহত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সময়ে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে খাবার সরবরাহকারী এনজিও গাকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছিল বলে জানা গেছে। তবে অভিযোগ ও সুপারিশের পরও প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত খাবার সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এ অবস্থায় শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি নিরসন, খাবারের মান নিশ্চিত করা এবং অতীতের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন আয়াসের প্রতিনিধিরা।#

৥চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি  প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট