
অস্ত্র উদ্ধার খুলনা কার্যক্রমে বড় সাফল্য পেয়েছে আইনৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুলনায় র্যাব-৬ স্পেশাল কোম্পানির পৃথক দুটি অভিযানে দুটি বিদেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি ও একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাজিয়া বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে অভিযানিক দল।
র্যাব-৬ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনা মহানগরীর দৌলতপুর থানার ৬ নম্বর ওয়ার্ডের পাবলা ফকিরপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র্যাব-৬ স্পেশাল কোম্পানির একটি দল। এ সময় দুটি বিদেশি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ রাজিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। তিনি মৃত শামীম জোয়াদ্দারের স্ত্রী এবং তার বাড়ি দৌলতপুরের পাবলা এলাকায়।
অন্যদিকে, শনিবার (১৪ নভেম্বর) রাত ২টায় খুলনা মহানগরীর সদর থানা এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করা হয়। নগরীর দক্ষিণ টুটপাড়া ২৮ নম্বর ওয়ার্ডের বালুর মাঠের কাছে ফিরোজ নামের এক ব্যক্তির বাড়ির টিনের প্রাচীরের বাইরের পাশে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রাজিয়া বেগমের বিরুদ্ধে দৌলতপুর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সদর থানা এলাকায় উদ্ধার করা ওয়ান শুটারগানের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম চলমান রয়েছে।#
নাহিদ জামান, রূপসা (খুলনা) প্রতিনিধি প্রেরিত-