1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিক্ষকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ: মির্জাপুরে পুলিশ হেফাজতে শিক্ষক নাচোলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করলো বিএনপি গোদাগাড়ী এসিল্যান্ডের বিরুদ্ধে ঘুষ দাবির মিথ্যা অভিযোগ ও প্রকৃত সত্য খুলনায় বিভাগীয় বইমেলা শুরু আগামীকাল গ্রীন হ্যাভেন স্কুল বাঘা-তে বর্ণিল আয়োজনে বৃত্তি প্রদান ও বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত শিবগঞ্জে ভেজাল গুড় তৈরি: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানা মালিককে অর্থদণ্ড রাজশাহী সিটি কর্পোরেশনের ১৫তম প্রশাসনিক সভা অনুষ্ঠিত: নাগরিক সেবা ত্বরান্বিত ও ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ নির্দেশ কুষ্টিয়ায় উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট নাচোলে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

THE ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক ও অন্যান্য শিক্ষকবৃন্দ।

৥ মোস্তাফিজুর রহমান লিটন: আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের অবস্থান ও সুনাম আরও সুদৃঢ় করার লক্ষ্যে টাইমস হায়ার এডুকেশন (THE) ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৭-এ অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য ও প্রমাণাদি জমা দিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।

রোববার (৮ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক আনুষ্ঠানিকভাবে রুয়েটের পক্ষে টাইমস হায়ার এডুকেশনের অনলাইন ডেটা পোর্টালে এসব তথ্য ও প্রয়োজনীয় প্রমাণাদি জমা দেন। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (sustainability.ruet.ac.bd) এবং নির্ধারিত ফরম্যাট অনুসরণ করে তথ্য-উপাত্ত প্রস্তুত ও উপস্থাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রুয়েটের টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং কমিটির সভাপতি ও সিভিল অনুষদের ডিন অধ্যাপক ড. মো: কামরুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউ. এইচ. জোয়ার্দার, সহযোগী অধ্যাপক রিয়াজ পারভেজ এবং ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো: আবু ইসমাইল সিদ্দিকীসহ সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) বাস্তবায়নে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়। এ র‍্যাঙ্কিংয়ে অংশগ্রহণের মাধ্যমে রুয়েটের শিক্ষা, গবেষণা ও টেকসই উন্নয়নে অবদান আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার নতুন সুযোগ তৈরি হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট