1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, অংশ নিচ্ছে ১২টি দল - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আরাফাত, সম্পাদক নাজমুল সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

আত্রাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন, অংশ নিচ্ছে ১২টি দল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: ‘ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর আত্রাইয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় উপজেলার মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই ক্রীড়া কর্মসূচির সূচনা ঘটে।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সারা দেশে একযোগে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় এই উদ্বোধনের অংশ হিসেবে আত্রাই উপজেলা প্রশাসন ও স্থানীয় ক্রীড়া পরিদপ্তরের যৌথ উদ্যোগে আত্রাইয়ে স্থানীয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, সহসভাপতি এস এম মঞ্জুরুল আলম মঞ্জু ও মোঃ সাইফুল ইসলাম মৃধা, যুবদলের সিনিয়র আহ্বায়ক মোঃ খোরশেদ আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ আনিসুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল হান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ তোফাজ্জল হোসেন মীর, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সোহেল রানা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা ও মোঃ আফজাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা।

Open photo

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় পাঁচুপুর ও আহসানগঞ্জ ইউনিয়নের বালক ও বালিকা দল। দুই ইউনিয়নের কচি-কাঁচা অ্যাথলেটদের হাড্ডাহাড্ডি লড়াই ও খেলাধুলাকে ঘিরে পুরো মাঠ জুড়ে উৎসবমুখর পরিবেশ এবং দর্শক ও ক্রীড়ামোদী মানুষের উল্লাস চোখে পড়ে।

আয়োজক সূত্র জানায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের বিশেষ উদ্যোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। দেশের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে সুপ্ত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করা এবং তাদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক মানের দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

Open photo

আয়োজকেরা জানিয়েছেন, আত্রাই উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় মোট ১২টি দল অংশ নিচ্ছে। মাঠ পর্যায়ের এই প্রতিযোগিতার মধ্য দিয়েই স্থানীয় যোগ্য ও প্রতিভাবান খেলোয়াড়দের উচ্চতর পর্যায়ে তুলে আনার অনন্য সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট