1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আরাফাত, সম্পাদক নাজমুল সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী সংসারের বোঝা বইতে বৃদ্ধ বারেকের ভরসা জাতীয় ফুল শাপলা শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল রাজশাহী মহানগর জামায়াতের আমীরের শপথ গ্রহণ

শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া সেই নবজাতক শিশুটিকে নিরাপদ আশ্রয় ও উন্নত পরিচর্যার জন্য রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে নবজাতকটিকে নিরাপদে হস্তান্তর করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা এবং উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলামসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৩ নভেম্বর) শিবগঞ্জ উপজেলার জাল মাছমারি ঈদগাহের সামনে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো অবস্থায় নবজাতকটিকে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় এলাকাবাসী শিশুটিকে উদ্ধার করে পুলিশকে বিষয়টি অবহিত করেন।

খবর পাওয়ার সাথে সাথে প্রশাসন শিশুটির দায়িত্ব গ্রহণ করে এবং তার প্রয়োজনীয় চিকিৎসা, পরিচর্যা ও নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে দ্রুত উদ্যোগ নেয়। এরই ধারাবাহিকতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নবজাতকটিকে রাজশাহীর ছোটমনি নিবাসে পাঠানোর সকল ব্যবস্থা করা হয়। প্রশাসনের এই মানবিক ও সময়োপযোগী উদ্যোগে নবজাতকটি নিরাপদ আশ্রয় ও সঠিক পরিচর্যার সুযোগ পাবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট