1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ - দৈনিক সবুজ নগর
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ফল ব্যবসায়ী স্বেচ্ছাসেবী সংস্থার সৌজন্য সাক্ষাৎ পত্নীতলায় বেইজলাইন সার্ভের তথ্য নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত খুলনায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত শিবগঞ্জে উদ্ধারকৃত নবজাতককে রাজশাহীর ছোটমনি নিবাসে হস্তান্তর শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ সোনামসজিদ স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের কর্মবিরতি ও বিক্ষোভ, ভারতীয় ট্রাকের জটের আশঙ্কা সরকারি সফরে রাজশাহীতে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী, ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানালেন রাসিক প্রশাসক রানীশংকৈলে ইউএনও ও ছাত্রদলের মানবিক সহযোগিতায় জন্ম নিল নবজাতক নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পোরশায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের প্রস্তুতি সভা

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে পাকাঘর নির্মাণের অভিযোগ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_16908288

৥ মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৪৪ ধারার নোটিশ অমান্য করে একটি বিরোধপূর্ণ জমিতে জোরপূর্বক পাকাঘর নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার দুপুরে উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের মৃত বেলাল উদ্দিনের ছেলে আবদুর রাজ্জাক এবং একই গ্রামের মৃত জোহরুল ইসলামের ছেলে আখতারুল ইসলাম সুমনের মধ্যে ৬ শতক বাড়ির জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। গত ২৩ অক্টোবর বিরোধপূর্ণ ওই জমিতে অভিযুক্ত সুমন বাড়ির সংস্কার কাজ শুরু করলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

এ পরিস্থিতিতে ভুক্তভোগী আবদুর রাজ্জাক বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত গত ২৮ অক্টোবর ওই জমিতে ১৪৪ ধারা জারি করার আদেশ দেন। আদালতের এই আদেশের পর গত ২ নভেম্বর শিবগঞ্জ থানা পুলিশ বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারার নোটিশ জারি করে।

তবে পুলিশি নোটিশ ও আদালতের নিষেধাজ্ঞা সম্পূর্ণ অমান্য করে অভিযুক্ত সুমন ও তার লোকজন বিরোধপূর্ণ জমিতে বাদীর বাড়ির পানি নিষ্কাশনের ড্রেনের ওপর পাকাঘর নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ ওঠে।

এ ব্যাপারে অভিযুক্ত আখতারুল ইসলাম সুমনের মা নাসিমা আক্তার রুপা দাবি করেন, “এই জমিতে আমরা ঘরবাড়ি তৈরি করে দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছি। অথচ আবদুর রাজ্জাক অন্যায়ভাবে এই জায়গার মালিকানা দাবি করে আমাদের হয়রানি করার উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন।”

ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার এএসআই আকতার হোসেন বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী নির্মাণকাজ বন্ধ করতে আমরা সরেজমিনে গিয়ে পক্ষগুলোকে বলেছি। বর্তমানে সেখানে যাতে কোনো ধরনের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট