1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
সর্বশেষ:
গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধিতে মজুরি বোর্ড গঠন করা হয়েছে: এমপি মিলন গাজীপুরে গার্মেন্টস শ্রমিক আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হওয়ার খবর গুজব: জেলা পুলিশ চাঁপাইনবাবগঞ্জে পাচারকালে ৮০ বস্তা সারসহ আটক ২, জেল-জরিমানা শিবগঞ্জে অবৈধভাবে জমি জবরদখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন কুষ্টিয়ায় জমি সংক্রান্ত বিরোধে গৃহবধূ নিহত মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড ভোলায় গবাদিপশুর গোবর থেকে জৈবসার ও বায়োগ্যাস উৎপাদন, যুক্ত ১ হাজার উদ্যোক্তা আত্রাইয়ে জাতীয় যুব দিবস উদযাপিত: ১৪ উদ্যোক্তাকে ১৪ লাখ টাকার ঋণ বিতরণ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ তরুণদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিল নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে: রাসিক প্রশাসক

মেহেরপুরে জাল ব্যান্ডরোল মামলায় ৩ জনের ১৪ বছর সশ্রম কারাদণ্ড

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মেহেরপুর প্রতিনিধি: হেরপুরে জাল ব্যান্ডরোলযুক্ত নকল আকিজ বিড়ি পাচারের অপরাধে তিনজনকে ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। অনাদায়ে আসামিদের আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সম্প্রতি এ রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট এ এস এম সাইদুর রাজ্জাক (টোটন)।

সাজাপ্রাপ্ত আসামিরা

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন:

  1. মোঃ শাহীন আলম (৩৫) — পিতা: নুরুল ইসলাম, গ্রাম: জুগিন্দা, মেহেরপুর সদর।

  2. তহিদুল ইসলাম (৪২) — পিতা: মোহাম্মদ এলাহি, গ্রাম: জয়রামপুর, দৌলতপুর, কুষ্টিয়া।

  3. আরাফাত রহমান (২০) — পিতা: মোকলেস, দৌলতপুর, কুষ্টিয়া।

আদালত সূত্রে জানা গেছে, রায় ঘোষণার পর আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক তা নামঞ্জুর করে তাদেরকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

এক নজরে মামলার গুরুত্বপূর্ণ তথ্য:

  • উদ্ধারকৃত আকিজ বিড়ি: ৭ লাখ ৯৫ হাজার শলাকা (জাল ব্যান্ডরোলযুক্ত)

  • প্রযুক্ত ধারা: ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন

  • মামলা নম্বর: মেহেরপুর সদর থানার জিআর নং- ২৫১/২৪, STC নং-১৫/২৫

  • দণ্ড: ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা (অনাদায়ে ৩ মাসের অতিরিক্ত কারাদণ্ড)

যেভাবে ধরা পড়ে নকল আকিজ বিড়ির চালান

মামলার এজাহার অনুযায়ী, ২০২৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে একটি পিকআপ ভ্যানে করে সরকার নির্ধারিত রাজস্ব ও শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ জাল ব্যান্ডরোল যুক্ত নকল আকিজ বিড়ি মেহেরপুরে পাচার করা হচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে পিকআপসহ ৭ লাখ ৯৫ হাজার শলাকা নকল আকিজ বিড়ি জব্দ করে। পরবর্তীতে এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়।

তদন্ত ও বিচার প্রক্রিয়া

মামলার তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলায় প্রয়োজনীয় সাক্ষ্য-প্রমাণ ও শুনানির ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট