1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির গভীর শোক - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পানের ব্যবস্থা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন আখ চাষি ও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এমপি মিলনের ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক দেবহাটায় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির গভীর শোক সাতক্ষীরার দেবহাটায় দিন দিন বাড়ছে পানিফলের চাষ: কম খরচে বেশি লাভে ঘুরছে অর্থনীতির চাকা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে কমিটি গঠন রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার

দেবহাটায় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির গভীর শোক

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহমান (৪৫) আর নেই। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ১টার দিকে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ বাবলু।

শনিবার (৩১ অক্টোবর) জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবার্তায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, “মোঃ আব্দুর রহমান ছিলেন দলের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও নিষ্ঠাবান সংগঠক। তাঁর প্রয়াণে স্থানীয় বিএনপি একজন বিশ্বস্ত ও সৎ নেতাকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট