1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে গোদাগাড়ীতে ধানখেত থেকে কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পানের ব্যবস্থা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন আখ চাষি ও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এমপি মিলনের

এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) এক অভিনন্দন বার্তায় তিনি এই শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক বলেন, “এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই সাফল্য শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় এবং অভিভাবক ও শিক্ষকদের আন্তরিক সহযোগিতার সম্মিলিত ফল। এই অর্জন তাদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাবে।”

তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। তাদের মেধা, যোগ্যতা, সৃজনশীলতা ও দেশপ্রেমের সমন্বয়ে গড়ে উঠবে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ। শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না; পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

অভিনন্দন বার্তায় রাসিক প্রশাসক উত্তীর্ণ সকল শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে উত্তরোত্তর উন্নতি কামনা করেন। একই সঙ্গে যারা প্রত্যাশিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট