
# আব্দুল্লাহ আল মামুন, সাতক্ষীরা: সাতক্ষীরার দেবহাটা উপজেলার সখিপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহমান (৪৫) আর নেই। শনিবার (৩১ অক্টোবর ২০২৬) রাত ১টার দিকে ক্যান্সারজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাতক্ষীরা জেলা শাখার আহ্বায়ক এইচ. এম. রহমতুল্লাহ পলাশ এবং সদস্য সচিব আবু জাহিদ বাবলু।
শনিবার (৩১ অক্টোবর) জেলা বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও তাঁর রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
শোকবার্তায় জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বলেন, "মোঃ আব্দুর রহমান ছিলেন দলের একজন অত্যন্ত নিবেদিতপ্রাণ ও নিষ্ঠাবান সংগঠক। তাঁর প্রয়াণে স্থানীয় বিএনপি একজন বিশ্বস্ত ও সৎ নেতাকে হারালো, যা অপূরণীয় ক্ষতি।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর