1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পানের ব্যবস্থা - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে মাস্টার্স ক্রিকেট কার্নিভাল-২০২৬ উপলক্ষে প্লেয়ার অকশন অনুষ্ঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত বদরগঞ্জে মধ্যরাতে অভিযান চালিয়ে ৪০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে গোদাগাড়ীতে ধানখেত থেকে কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পানের ব্যবস্থা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন আখ চাষি ও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এমপি মিলনের

দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পানের ব্যবস্থা

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা (সাতক্ষীরা): সমবায় অধিদপ্তরের “দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় সাতক্ষীরার দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ খাওয়ানো হয়েছে।

প্রকল্প পরিচালক তোফায়েল আহমেদের সার্বিক তত্ত্বাবধানে শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় দেবহাটা উপজেলার দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প ও সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ-এর যৌথ আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সখিপুর দুগ্ধ সমবায় সমিতি অফিসের সামনে বিভিন্ন এতিমখানা থেকে আগত শিশুদের মাঝে দুধ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সমবায় কর্মকর্তা মনোজিত কুমার মন্ডল, সখিপুর দুগ্ধ সমবায় সমিতি লিঃ-এর সভাপতি রবিউল ইসলাম মিঠু, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট