1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে কমিটি গঠন - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ:
দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পানের ব্যবস্থা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন আখ চাষি ও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এমপি মিলনের ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক দেবহাটায় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির গভীর শোক সাতক্ষীরার দেবহাটায় দিন দিন বাড়ছে পানিফলের চাষ: কম খরচে বেশি লাভে ঘুরছে অর্থনীতির চাকা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে কমিটি গঠন রাজশাহীর গোদাগাড়ীতে ১৫০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেপ্তার রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩, পিকআপ উদ্ধার

রাজশাহীতে ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপনে কমিটি গঠন

  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: লচ্চিত্র নির্মাতা ঋত্বিক কুমার ঘটকের ১০১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজশাহীতে ১৩ সদস্যবিশিষ্ট একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। আগামী ৪ নভেম্বর নানা আয়োজনের মধ্য দিয়ে চলচ্চিত্রের এই কিংবদন্তি নির্মাতার জন্মবার্ষিকী উদযাপন করা হবে।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলা চলচ্চিত্রের ইতিহাসে ঋত্বিক কুমার ঘটক এক অবিস্মরণীয় নাম। ১৯২৫ সালের ৪ নভেম্বর জন্মগ্রহণ করা এই গুণী নির্মাতা দেশভাগ, উদ্বাস্তু মানুষের জীবনসংগ্রাম ও মানবিক সংকট তুলে ধরে ‘মেঘে ঢাকা তারা’, ‘সুবর্ণরেখা’, ‘কোমল গান্ধার’, ‘অযান্ত্রিক’ ও ‘তিতাস একটি নদীর নাম’-এর মতো কালজয়ী চলচ্চিত্র উপহার দিয়েছেন।

ঋত্বিক ঘটকের স্মৃতি ও চলচ্চিত্রকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে আগামী ৪ নভেম্বর রাজশাহীর মালোপাড়ায় অবস্থিত তাঁর পৈতৃক বসতভিটায় (বর্তমানে রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। আয়োজনের মধ্যে রয়েছে—গণসংগীত পরিবেশনা, জীবন ও দর্শন নিয়ে আলোচনা এবং ‘তিতাস একটি নদীর নাম’ চলচ্চিত্র প্রদর্শনী।

গঠিত কমিটির নেতৃত্ব:

  • আহ্বায়ক: মাহমুদ হোসেন মাসুদ (সাধারণ সম্পাদক, ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটি)

  • সদস্য সচিব: মোঃ আতিকুর রহমান (সভাপতি, বরেন্দ্র ইয়ুথ ফোরাম)

  • যুগ্ম সদস্য সচিব: আননাবা কবীর প্রকৃতি

  • ফেস্টিভ্যাল ডিরেক্টর: হাসিবুল হাসনাত রিজভি

  • ফেস্টিভ্যাল কো-অর্ডিনেটর: নাদিম সিনা

  • মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স: পলি রানী প্রামাণিক

এ ছাড়াও কমিটিতে ৭ জন নির্বাহী সদস্য রাখা হয়েছে। নবগঠিত এই কমিটি আগামী ৪ নভেম্বরের অনুষ্ঠানমালার সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়ন করবে বলে জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট