1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধান বিচারপতিকে রাজশাহীতে স্বাগত জানালেন ডিআইজি আশিক সাঈদ - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে গোদাগাড়ীতে ধানখেত থেকে কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পানের ব্যবস্থা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন আখ চাষি ও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এমপি মিলনের ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক দেবহাটায় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির গভীর শোক সাতক্ষীরার দেবহাটায় দিন দিন বাড়ছে পানিফলের চাষ: কম খরচে বেশি লাভে ঘুরছে অর্থনীতির চাকা

প্রধান বিচারপতিকে রাজশাহীতে স্বাগত জানালেন ডিআইজি আশিক সাঈদ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥  মোস্তাফিজুর রহমান লিটন: বাংলাদেশের প্রধান বিচারপতি বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর রাজশাহী সফরকে কেন্দ্র করে রাজশাহী সার্কিট হাউসে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আশিক সাঈদ, পিপিএম।

সফরকালে প্রধান বিচারপতি রাজশাহী সার্কিট হাউসে উপস্থিত বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত কর্মকর্তারা প্রধান বিচারপতিকে শুভেচ্ছা জানান। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বিচার বিভাগ ও প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে আন্তরিক মতবিনিময় হয়।

অনুষ্ঠানে রাজশাহী বিচার বিভাগের বিজ্ঞ বিচারকবৃন্দ, রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ রেজাউল আলম সরকার, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার, রাজশাহীর পুলিশ সুপারসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান বিচারপতির এ সফরকে ঘিরে রাজশাহীর প্রশাসনিক ও বিচার বিভাগীয় কর্মকর্তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত কর্মকর্তারা একে অপরের সঙ্গে আন্তরিকভাবে মতবিনিময় করেন এবং সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট