
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইনসহ মোঃ সহুবুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এসআরবি-৫ (সিপিএসসি)।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকাল ৬টার দিকে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের কলকলিয়া গ্রামে তাঁর নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সহুবুল ইসলাম ওই গ্রামের মৃত দোস মোহাম্মাদ হাজীর ছেলে।
এসআরবি-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকা কানসাট ইউনিয়নের কলকলিয়া গ্রামে এসআরবি’র একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। অভিযানকালে প্রথমে সোহবুল হককে আটক করা হয় এবং পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে তাঁর নিজ বসতবাড়ি থেকে ৫ কেজি ৮৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে উক্ত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।#