1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাাহীর কাজিহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক - দৈনিক সবুজ নগর
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জের কানসাটে ৫.৮৫০ কেজি হেরোইনসহ আটক ১ বরিশাল বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৪.৮৪%, শূন্য পাস ১১ প্রতিষ্ঠানে গোদাগাড়ীতে ধানখেত থেকে কিশোর রিকশাচালকের অর্ধগলিত লাশ উদ্ধার দেবহাটায় ৮ম দিনের মতো ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান দেবহাটায় এতিম শিশুদের বিনামূল্যে দুধ পানের ব্যবস্থা এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণদের রাসিক প্রশাসকের অভিনন্দন আখ চাষি ও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার এমপি মিলনের ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক দেবহাটায় ওয়ার্ড বিএনপি নেতা আব্দুর রহমানের মৃত্যু, জেলা বিএনপির গভীর শোক সাতক্ষীরার দেবহাটায় দিন দিন বাড়ছে পানিফলের চাষ: কম খরচে বেশি লাভে ঘুরছে অর্থনীতির চাকা

রাজশাাহীর কাজিহাটা নতুন জামে মসজিদের নির্মাণকাজ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর কাজিহাটা নতুন জামে মসজিদের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজের আগে তিনি মসজিদটির দ্বিতীয় ও তৃতীয় তলার নির্মাণাধীন কাজ ঘুরে দেখেন। এ সময় রাসিক প্রশাসক মসজিদ নির্মাণকাজের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং মসজিদ কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন শেষে তিনি কাজিহাটা নতুন জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ সময় মসজিদের নির্মাণকাজ দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহম্মদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমানসহ সিটি কর্পোরেশনের অন্যান্য প্রকৌশলীবৃন্দ উপস্থিত ছিলেন।

Open photo

এছাড়া কাজিহাটা নতুন জামে মসজিদের কার্যনির্বাহী কমিটির সভাপতি মোঃ আব্দুস সাত্তার (শাহিন), উপদেষ্টামণ্ডলীর সদস্য শরিফুর রহমান, ডা. হাবিবুল্লাহ সরকার, রবিউল আলম, সহ-সভাপতি মোঃ আকবর আলী, মোঃ সাদিকুল ইসলাম (বাবলু), মোঃ আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক খন্দকার তাজুল ইসলাম (তাজু), সহ-সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী, মোঃ আব্দুল হামিদ (রতন), কোষাধ্যক্ষ মোঃ মাহবুব আলম খান, দপ্তর সম্পাদক মোঃ হাসিবুল হোসেনসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট