1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা: ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন, চলছে গণনা শিবগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস ইয়াবা ও ৯৮ বোতল ইস্কাফ সিরাপসহ আটক ২ শিবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে পণ্য রপ্তানি বন্ধ করল ভারত বাঘায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত রাসিক প্রশাসকের সঙ্গে ২৩নং ওয়ার্ডবাসীর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা: ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ রাজশাহীতে ৩৫০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার ভোলার মনপুরায় মৎস্য কর্মকর্তার ঘুষ বাণিজ্যের অডিও ফাঁস: নড়েচড়ে বসল প্রশাসন, তদন্তে ৩ সদস্যের কমিটি সাইবার অপরাধ ও বেকারত্ব রুখে তরুণদের ই-কমার্স ও সৎ ব্যবসায় যুক্ত করতে ‘বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম’-এর আত্মপ্রকাশ রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সৌজন্য সাক্ষাৎ: গ্রিন ও ক্লিন সিটির ভূয়সী প্রশংসা

গুরুদাসপুরে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা: ১২ ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: নাটোরের গুরুদাসপুরে জমিতে পোয়া ঘাস কাটতে গিয়ে নিখোঁজ হওয়া গৃহবধূ হত্যার ঘটনার রহস্য উদঘাটন করেছে এলিট ফোর্স র‌্যাব-৫। ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে ছায়াতদন্ত ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় মোঃ রবিউল মূলী (৫০) নামে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আভিযানিক দল।

গ্রেফতারকৃত রবিউল মূলী নাটোর জেলার বড়াইগ্রাম থানার মাঝগাঁও এলাকার মৃত তাজল মূলীর ছেলে।

ঘটনার বিবরণ

র‌্যাব সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখ সকালে গুরুদাসপুর থানার নাজিরপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের পাইলের বিলে পোয়া ঘাস কাটতে যান ভুক্তভোগী গৃহবধূ। একই দিন সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় লোকজন আসামি রবিউল মূলীকে ওই মাঠ থেকে তাড়াহুড়ো করে চলে যেতে দেখেন।

পরবর্তীতে ভুক্তভোগী নারী বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মাঠে খোঁজ নিতে যান। অনুসন্ধানের একপর্যায়ে মাহমুদপুর গ্রামের একটি আবাদি ধানি জমিতে কলাপাতায় ঢাকা ও কাদার নিচে চাপা দেওয়া অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

অভিযান ও আইনগত ব্যবস্থা

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-৫, রাজশাহী সিপিসি-২ (নাটোর ক্যাম্প)-এর একটি আভিযানিক দল দ্রুত ছায়াতদন্ত শুরু করে। এরপর আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যে মূল আসামি রবিউল মূলীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রবিউল উক্ত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে নাটোরের গুরুদাসপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট