1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সর্বশেষ:
হঠাৎ বন্ধ পাগলা নদীর সেতুর নির্মাণকাজ—দুর্ভোগে শিবগঞ্জের লাখো মানুষ আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাসিক প্রশাসকের সঙ্গে কাজীহাটা ১ নং পুরাতন জামে মসজিদ কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীর বিদায়ী বিভাগীয় কমিশনারকে রাসিকের বিদায় সংবর্ধনা রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সরকারি রাস্তা কেটে পাইপ স্থাপন, শ্যামনগরে ভেটখালী উত্তর পাড়ায় যেন মরণফাঁদ রূপসায় উপজেলা ইজিবাইক মালিক এবং শ্রমিক সমিতির জরুরী সভা অনুষ্ঠিত আয়ান শর্মা একা নন, পাশে আছেন শত শত সাংবাদিক, চট্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পরকীয়ার অভিযোগে এক বাসা থেকে বিদ্যালয়েয় আয়া- প্রধান শিক্ষক আটক, আদালতে সোপর্দ সাতক্ষীরায় তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জেলা গণসংহতি আন্দোলনের মানববন্ধন

নওগাঁর পত্নীতলায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২
  • ৪৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি…………………………………

পত্নীতলায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগীতায় জাতীয় কন্যা শিশু দিবস/২২ উদ্যাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

‘সময়ের অঙ্গীকার, কন্যাশিশুর অধিকার’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বনাঢ্য এক র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় মহিলা সংস্থা পতœীতলার আমিনুল হকের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনোরঞ্জন পাল। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমসান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলম আলী, পতœীতলা প্রেসক্লাব ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, বেসরকারী এনজিও সংস্থা দি হাঙ্গার প্রজেক্ট নওগাঁ জেলা সমন্বয়কারী আছির উদ্দীন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সুধীজন প্রম‚খ।

 

এসময় বক্তরা বলেন আজকের কন্যাশিশু আগামী দিনের নারী। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রতিটি কন্যাশিশুর অধিকার, শিক্ষা, পুষ্টি ও নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সকলের কর্তব্য। তাই নারীর সার্বিক অগ্রযাত্রা নিশ্চিত করতে বাল্যবিবাহ, যৌতুক, ইভটিজিং প্রতিরোধ সহ সামাজিক ও পারিবারিক বৈষম্য ও নির্যাতন থেকে কন্যা শিশুদের সুরক্ষিত রাখতে হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট