1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় মা ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনেই ৬ হাজার মিটার জাল জব্দ শিবগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত বাঘায় সমবায় কার্যালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন বাগমারায় স্বাস্থ্যসেবার উন্নয়নে ২ কোটি ৭৮ লাখ টাকা বরাদ্দ: এমপি ড. আব্দুল বারী রাজশাহী নিউ গভ: ডিগ্রী কলেজ ছাত্রাবাসের ছাদ ধসে ছাত্র আহত: ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন শতবর্ষ উদযাপনে বীরকুৎসা অবিনাশ স্কুল অ্যান্ড কলেজ: মিলনমেলার রেজিস্ট্রেশন চলছে পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই বাগমারায় সহকারী শিক্ষককে চাকরিচ্যুতির অভিযোগ, তদন্ত কমিটি গঠন দেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণদেবহাটায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও ক্রীড়া সামগ্রী বিতরণ

পোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাইপোরশায় মানবিকতার অনন্য দৃষ্টান্ত ‘জামতলা হোটেল’: ১৪ পরিবারের জীবিকার প্রদীপ মোংলা ভাই

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ কামরুজ্জামান সরকার বাবু, পোরশা (নওগাঁ): নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সদরের এক অত্যন্ত পরিচিত ও আস্থাভাজন নাম মোঃ মনিরুল ইসলাম মোংলা। একজন সৎ, নিবেদিতপ্রাণ ও মানবিক ব্যবসায়ী হিসেবে পুরো এলাকায় তিনি ‘মোংলা ভাই’ নামেই সমধিক পরিচিত। নিতপুর উপজেলা পরিষদের গেটের সামনে অবস্থিত তার ঐতিহাসিক ‘জামতলা হোটেল’ কেবল একটি সাধারণ খাবারের দোকান নয়, বরং স্থানীয় সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী মানুষের প্রধান ভরসাস্থলে পরিণত হয়েছে।

যেভাবে শুরু ‘জামতলা হোটেল’-এর পথচলা

অনুসন্ধানে জানা যায়, আজ থেকে প্রায় চার দশক আগে ১৯৮৬ সালে মোংলা ভাইয়ের পিতা প্রথম পোরশা উপজেলায় আসেন। তৎকালীন সময়ে পোরশা থানা সদর এলাকার পরিধি বা জনসমাগম আজকের মতো জাঁকজমকপূর্ণ ছিল না। তিনি নিতপুর সদর ইউনিয়নের প্রধান সড়ক ও উপজেলা গেটের ঠিক সামনে একটি ছোট চায়ের দোকান দিয়ে ব্যবসা শুরু করেন। ব্যবসা শুরুর প্রাথমিক দিনগুলোতে দোকানের সামনে তিনি একটি জাম গাছের চারা রোপণ করেছিলেন। কালের পরিক্রমায় সেই জাম গাছটি বিশাল মহীরুহে রূপ নিয়ে আজও সজীব হয়ে দাঁড়িয়ে আছে। মূলত সেই ঐতিহাসিক গাছের নামানুসারেই রেস্তোরাঁটি ‘জামতলা হোটেল’ হিসেবে সর্বসাধারণের কাছে ব্যাপক পরিচিতি লাভ করে।

১৪টি পরিবারের কর্মসংস্থান ও মানবিক উদ্যোগ

পিতার রেখে যাওয়া স্মৃতি ও ব্যবসাকে মূল সম্বল করে মোংলা ভাই আজ বহু অসহায়, গরিব ও এতিম মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। বর্তমানে এই জামতলা হোটেলকে কেন্দ্র করে অন্তত ১৪টি পরিবারের স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। রেস্তোরাঁটিতে কর্মরত প্রতিটি সদস্যকে দৈনিক ৫০০ টাকা করে ন্যায্য মজুরি প্রদান করা হয়। যার ফলে এই ১৪টি পরিবারের সদস্যরা অত্যন্ত সম্মানজনক ও সচ্ছলভাবে তাদের সংসার পরিচালনা করছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বর্তমান প্রতিযোগিতামূলক বাজারে কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের রিজিকের সংস্থান করার ক্ষেত্রে মোংলা ভাইয়ের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পোরশার বুকে ‘জামতলা হোটেল’ আজ এক উজ্জ্বল মানবিক ও সামাজিক দৃষ্টান্ত স্থাপন করেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট