
আব্দুল্লাহ আল মামুন: সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের পড়ালেখা ও খেলাধুলায় উৎসাহিত করতে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) দুপুর ১টায় দেবহাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সামগ্রী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়।
দেবহাটা উপজেলা উন্নয়ন তহবিলের অর্থায়নে আয়োজিত এই কর্মসূচির আওতায় অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৫টি বাইসাইকেল, ৩০টি স্কুল ব্যাগ এবং ৩০টি ফুটবল বিতরণ করা হয়।
শিক্ষাসামগ্রী ও ক্রীড়াপণ্য বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলন সাহা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা সিনিয়র কৃষি অফিসার শওকত ওসমান, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সন্দীপ কুমার এবং বিএনপি নেতা শহিদুল ইসলামসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।#