
বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর, ২০২৬) উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে আনসার ও ভিডিপি কার্যালয়ের মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের বাস্তবায়নে আয়োজিত এই কর্মশালায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার। কর্মশালায় সমবায়ের গুরুত্ব, আধুনিক ব্যবস্থাপনা ও সমবায়ভিত্তিক উন্নয়নে করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের প্রশিক্ষক নাসির উদ্দিন এবং বাঘা উপজেলা সমবায় অফিসার শফিকুল ইসলাম।#