1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ:
অপপ্রচার চালিয়ে জনগণের দৃষ্টি উন্নয়ন থেকে সরানোর চেষ্টা চলছে: রুহুল কবির রিজভী এমপি চাঁদকে সংবর্ধনা দিল মনিগ্রাম কলেজ; শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কুষ্টিয়ায় সাংবাদিকের ওপর হামলায় দুই আসামির জামিন: আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তীব্র বিক্ষোভ শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবারো অনিয়ম ও দালাল চক্রের দৌরাত্ম্য, ম্যানেজের চেষ্টার অভিযোগ নাচোলে কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের উদ্বোধন পোরশায় নিরাপদ ও মানসম্মত মাংস উৎপাদনে কসাইদের প্রশিক্ষণ রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন জাকের মঞ্জিল দরবার শরীফের উরস শরীফ ২০২৭ উপলক্ষ্যে কালীগঞ্জে দাওয়াতী জলসা অনুষ্ঠিত দেবহাটায় ৮৭ শিশুকে শিক্ষায় ফিরিয়ে শিশুশ্রম ও ঝরেপড়ামুক্ত উপজেলা ঘোষণা রাজশাহীতে ক্রীড়া ও কারাতে প্রসারে রাসিক প্রশাসকের সঙ্গে কারাতে রেফারি কমিশনের বৈঠক

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা সম্পন্ন

  • প্রকাশের সময় : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইমতিয়াজ আহম্মেদ, রাজশাহী প্রতিনিধি: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মরহুম সাইদুর রহমানের জানাজা নামাজ সোমবার (২১ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহীর ঐতিহাসিক হযরত শাহ মখদুম রূপোস (রহ.) দরগা প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে।

জানাজা নামাজে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মরহুমের সহকর্মী, স্থানীয় সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন মরহুম সাইদুর রহমানের কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ধারণের আহ্বান জানান।

জানাজা শেষে মরহুম সাইদুর রহমানের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনজাত করা হয়।

উল্লেখ্য, রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান সোমবার ভোর ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনসহ সুশীল সমাজে গভীর শোকের ছায়া নেমে এসেছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট