1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ - দৈনিক সবুজ নগর
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
মানুষের অকল্যাণ হয় এমন কাজ বিএনপি করবে না: বাঘায় জিয়া পরিষদের সংবর্ধনায় এমপি চাঁদ টাঙ্গাইল সদরে ৮৫০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলের মির্জাপুরে কাউন্সিলর প্রার্থী আবু হাশেম নিখোঁজ: স্বজনদের উদ্বেগ মির্জাপুরে বংশাই নদীতে জমজমাট ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে প্রাক্তন ব্যাচ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবসে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ভোলায় মাদকসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, চরপাতা ইউনিয়ন কমিটি বিলুপ্ত দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা: শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু রূপসায় কিশোর কল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ে মিলনায়তন ও প্রাচীর উদ্বোধন, জাতীয়করণের দাবি

কুষ্টিয়া-৪ এমপির ভাইয়ের বিরুদ্ধে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহীন আলম লিটন, কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় রাস্তা নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের তথ্য সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি এম এ উল্লাস। হামলায় তিনি গুরুতর আহত ও রক্তাক্ত জখম হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে কুন্ডুপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। পরে সহকর্মী ও পুলিশ সদস্যরা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য: স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর সড়কের নির্মাণকাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের খবর পেয়ে সরেজমিনে তথ্য সংগ্রহ করতে যান সাংবাদিক এম এ উল্লাস (মাহবুবুল আহসান)। অভিযোগ উঠেছে, সেখানে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ভাই আনোয়ার ও তাঁর দেহরক্ষী পরিচয়দানকারী রহুলের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়।

প্রশাসনের বক্তব্য: কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারজানা আখতার জানান, “সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বন্ধ রাখার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু নোটিশ অমান্য করে কাজ চালিয়ে যাওয়ায় আমি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিই। আমি স্থান ত্যাগ করার পরপরই সাংবাদিকের ওপর এই হামলার ঘটনা ঘটে।”

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “সংবাদ সংগ্রহের সময় বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা ও মামলা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”

সাংবাদিকদের ক্ষোভ ও প্রতিবাদ: এই ন্যাক্কারজনক ঘটনার পর কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুষ্টিয়া প্রেসক্লাবের সাংবাদিকরা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, পেশাদার সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত। তাঁরা হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট