1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

মাসুদ রানা, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে ২০টি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ১৫ সেপ্টেম্বর রাতে পত্নীতলা থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। উপজেলার শিবপুর বাজার থেকে মধুইলগামী পাকা সড়ক থেকে মো. দুখু মিয়া (৪৫) ও মো. নাজমুল কাদের (২৭) নামের দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়। তাঁদের বাড়ি উপজেলার ডুমরইল গ্রামে। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২০টি অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

অন্যদিকে, ১৬ সেপ্টেম্বর রাতে পরিচালিত পৃথক অভিযানে মাদক সংশ্লিষ্ট অপরাধ ও জনউপদ্রবের অভিযোগে আরও আটজনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।

Open photo

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) নিয়ামুল হক জানান, দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে। মাদকের বিস্তার রোধ ও এলাকা নিরাপদ রাখতে এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট