1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
ব্রিটিশ হাইকমিশনারের নৈশভোজে রাসিক প্রশাসক, ১০০ দিনের উন্নয়ন চিত্র তুলে ধরা নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি

বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় ১২৫ বোতল অবৈধ ফেয়ারডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ (সিপিএসসি রাজশাহী)।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে বাঘা পৌরসভার কলিগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের পরিচয়:

  • রেজাউল করিম (৪২): বাঘা থানার কলিগ্রাম এলাকার মৃত আকছেদ আলীর ছেলে।

  • মোশারফ (৫৫): পাবনার ঈশ্বরদী থানার নূর মহল কলেজ রোড এলাকার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।

  • আজিজুল হক (৩৮): একই এলাকার (ঈশ্বরদী) মৃত রজব আলীর ছেলে।

অভিযানের বিবরণ:

র‍্যাব-৫ সূত্রে জানা যায়, কলিগ্রামের রেজাউল করিমের আধাপাকা টিনশেড বাড়িতে অবৈধ মাদক কেনাবেচার গোপন সংবাদ পেয়ে অভিযান চালানো হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে শয়নকক্ষের খাটের (চৌকি) নিচে অ্যালুমিনিয়ামের পাতিলে লুকানো ৭৫ বোতল এবং বস্তার ব্যাগে রাখা ৫০ বোতল—সর্বমোট ১২৫ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

অভিযানকালে আসামিদের কাছ থেকে মাদক বিক্রির নগদ ১,৭০০ টাকা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট