1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ!

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি (রূপসা):উপকূলীয় এলাকায় টেকসই যোগাযোগ ব্যবস্থার উদ্দেশ্যে শুরু হলেও খুলনা রূপসার একটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন প্রকল্প এখন চরম বিতর্কের মুখে। রূপসার আলাইপুর হাট থেকে পালের হাট বাজার পর্যন্ত ৪ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির নির্মাণ কাজ শেষ হতে না হতেই বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের ইট-খোয়া ব্যবহার, পর্যাপ্ত বিটুমিন না দেওয়া এবং রোলার দিয়ে সঠিক কমপ্যাকশন না করায় হাতের ছোঁয়াতেই উঠে যাচ্ছে সদ্য ঢালা পিচ।

প্রকল্পের আর্থিক ও কারিগরি বিবরণ

উপজেলা এলজিইডি দপ্তর সূত্র জানায়, ‘ঘূর্ণিঝড় আমপান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্প (CAFDRIRP)’—এর আওতায় সড়কটি পুনর্নির্মাণ করা হচ্ছে।

  • টেন্ডার আইডি ও প্যাকেজ: e-tender/CAFDRIRP/khulna/uzr/w-45 (আইডি: ১১০৭৬৬৮)

  • প্রাক্কলিত ব্যয়: ৩ কোটি ৬৬ লাখ ৪০ হাজার ১৫৬ টাকা

  • চুক্তিভিত্তিক বরাদ্দ: ৩ কোটি ২৯ লাখ ৭৬ হাজার ১৪০ টাকা

  • অনুমোদিত ঠিকাদারি প্রতিষ্ঠান: সৈকত এন্টারপ্রাইজ (স্বত্বাধিকারী: মোছাঃ সাহিদা বেগম)

  • বাস্তবায়নের মেয়াদ: ২ এপ্রিল ২০২৫ থেকে ২২ এপ্রিল ২০২৬

খাতভিত্তিক প্রধান খরচের তালিকা:

  • মূল রাস্তা নির্মাণ (Pavement Work): ৩,২৫,৪৩,৩২০ টাকা

  • সড়ক নিরাপত্তা (Road Safety): ২০,৬৬,৭৩৫ টাকা

  • সুরক্ষামূলক কাজ (Protective Work): ১৪,৭৫,৬৯৫ টাকা

  • মাটি ও ড্রেনেজ কাজ: ৪,৫৯,৭৯৯ টাকা

অনিয়মের বিবরণ ও সরেজমিন চিত্র

সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্পেটিংয়ের স্তর অত্যন্ত পাতলা ও দুর্বল। নিয়ম অনুযায়ী ১ নম্বর ইট দিয়ে তৈরি খোয়া ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হয়েছে নিম্নমানের ৩ নম্বর ভাঙা ইট। অনেক জায়গায় খোয়ার বদলে বালু ছিটিয়ে দায়সারাভাবে বিটুমিন দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়সীমা পার হওয়ার পর কাজ শুরু করলেও তড়িঘড়ি করে শেষ করার চক্রান্ত চলছে বলে স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন।

Open photo

দায় এড়ানোর বাহানা ও কর্তৃপক্ষের বক্তব্য

প্রকল্পটি কাগজে-কলমে ‘সৈকত এন্টারপ্রাইজ’-এর নামে থাকলেও মাঠ পর্যায়ে অন্য ব্যক্তি কাজ পরিচালনা করছেন। বর্তমানে দায়িত্বে থাকা ঠিকাদার মোঃ শাহিনুর রহমান অনিয়মের অভিযোগ অস্বীকার করে বলেন, “অতিরিক্ত বৃষ্টির কারণে ফাটল ধরেছে, যা দ্রুত মেরামত করা হবে। এছাড়া বাজারে বিটুমিনের দাম ব্যারেল প্রতি ৮,৫০০ টাকা বেড়ে যাওয়ায় মান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে।”

অন্যদিকে উপজেলা প্রকৌশলী মোঃ নাজমুল হুদা জানান, “কাজের গুণগত মান খারাপ হলে কোনো বিল ছাড় করা হবে না। সরেজমিনে ত্রুটিগুলো দেখা হয়েছে এবং বিষয়টির যথাযথ ব্যাখ্যা চাওয়া হয়েছে।”

জনমনে প্রশ্ন ও প্রতিকারের দাবি

কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কটি ১৫ দিনও স্থায়িত্ব পাবে কিনা—তা নিয়ে শঙ্কায় রয়েছেন পথচারী ও স্থানীয়রা। জনগণের করের টাকার এই অপচয় ঠেকাতে এবং দুর্নীতিবাজদের চিহ্নিত করতে অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের জোরালো দাবি জানিয়েছেন তারা।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট