1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সর্বশেষ:
পত্নীতলায় তিন দিন ধরে নিখোঁজ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার রূপসায় ৩.৬৬ কোটির সড়ক নির্মাণে চরম অনিয়ম: কাজ শেষ হওয়ার আগেই ফেটে চৌচির, হাত দিয়েই উঠছে পিচ! রাজশাহীতে এনজিওর কিস্তির টাকা নিয়ে দ্বন্দ্ব: স্ত্রীকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করল স্বামী ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ পদ্মার পানি বৃদ্ধিতে পদ্মাপাড়ের নিম্নাঞ্চলে বন্যা: তালাইমারিতে ক্ষতিগ্রস্তদের খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধ দিলেন রাসিক প্রশাসক রিটন তানোরে ৭০ পিস ইয়াবাসহ মাসুদ নামে এক যুবক আটক রূপসায় কাজদিয়া স্কুলে স্পিড ব্রেকারের দাবিতে মানববন্ধন ও ইউএনওকে স্মারকলিপি পুলিশ কার্যালয় ঘেরাও: চাঁপাইনবাবগঞ্জের সেই ছাত্রদল নেতাকে কেন্দ্রীয় শোকজ পোরশায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ২০৬ পিস ডেঙ্গু কিট হস্তান্তর মির্জাপুরে শিশু ধর্ষণ মামলায় রশিদ মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড, ২ লাখ টাকা জরিমানা

ভোলায় ইলিশের চড়া দাম: ভরা মৌসুমেও স্বাদ থেকে বঞ্চিত স্বল্প আয়ের মানুষ

  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

সাব্বির আলম বাবু, বিশেষ প্রতিনিধি ও রিয়াজ হোসেন শান্ত, ভোলার স্থানীয় প্রতিনিধি: ভোলায় মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ ধরা পড়লেও স্থানীয় বাজারে বিক্রি হচ্ছে আকাশছোঁয়া দামে। ইলিশের ভরা মৌসুমেও রুপালি ইলিশের চড়া দামের কারণে সাধারণ ও স্বল্প আয়ের ক্রেতাদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাধ্যের বাইরে চলে যাওয়ায় অনেকেই ইলিশ না কিনে খালি হাতে ফিরছেন।

দৈনিক নিরপেক্ষ পত্রিকার অনুসন্ধানে জানা যায়, ভোলার স্থানীয় বাজারগুলোতে বর্তমানে:

  • ১ কেজি ওজনের ইলিশ: ২,২০০ থেকে ২,৭০০ টাকা প্রতি কেজি

  • ৭৫০ গ্রাম (মাঝারি) ওজনের ইলিশ: ১,৭০০ থেকে ২,০০০ টাকা প্রতি কেজি

  • ৩৫০-৪০০ গ্রাম (ছোট) ওজনের ইলিশ: ১,০০০ থেকে ১,২০০ টাকা প্রতি কেজি

সাধারণত ভাদ্র ও আশ্বিন মাসে নদীতে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কমার কথা থাকলেও এবার চিত্র সম্পূর্ণ ভিন্ন। নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের অভিযোগ, বাজার ও সরবরাহ নিয়ন্ত্রণে প্রশাসনের নজরদারি অভাব রয়েছে।

অন্যদিকে মৎস্যজীবীরা জানান, মাছের আকার ও ঘাটতির ওপর নির্ভর করেই বাজার দর নির্ধারিত হচ্ছে।

এ বিষয়ে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসেন জানান, “ভরা মৌসুম হলেও চলতি বছর মেঘনা ও তেঁতুলিয়া নদীতে মাছের উপস্থিতি কিছুটা কম। তবে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে নদীর পানির সমতল বৃদ্ধি পাবে। তখন সাগর থেকে ঝাঁকে ঝাঁকে ইলিশ নদীতে চলে আসবে এবং জেলেদের জালে ধরা পড়বে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট