1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
oplus_0

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক কামরুজ্জামানের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক হায়দারী (মাহমুদ মিয়া), সাবেক চেয়ারম্যান তৌহিদুর রহমান মিয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তফা হোসেন, সাবেক সভাপতি কামাল উদ্দিন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হোসেন শাওন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসমাতুল দৌলা মানিকের দক্ষ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে দীর্ঘ কর্মজীবনে প্রধান শিক্ষক কামরুজ্জামানের শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, পেশাগত দায়িত্বশীলতা ও অকৃত্রিম আন্তরিকতার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। শিক্ষকতার দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করতে গিয়ে অনেক সহকর্মী ও শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েন। বক্তব্য শেষে সবাই তাঁর অবসর-পরবর্তী জীবনের সার্বিক সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট