1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
বাঘায় বৃদ্ধের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ, বিশ মামলার একজন ফেনসিডিল সহ গ্ৰেপ্তার তানোরে পুলিশের মাদকবিরোধী অভিযান: কালীগঞ্জ আদিবাসী পাড়ায় বিপুল পরিমাণ চুলাই মদ ধ্বংস ভোলায় অবিরাম বৃষ্টির আর জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চল ও চরাঞ্চল, দূর্যোগের কবলে হাজারো পরিবার শ্যামনগর থানা অফিসার ইনচার্জ (ওসি)-এর সঙ্গে উপজেলা জিএসএ-র সৌজন্য সাক্ষাৎ জনগণের প্রত্যাশা পূরণই পুলিশের প্রধান লক্ষ: আইজিপি বাঘায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা বৈমানিক থেকে মুক্তিযোদ্ধা,কিংবদন্তি নায়ক বীর উত্তম খাদেমুল বাশারের ৪৯তম প্রয়াণ দিবস আজ মির্জাপুরে নৌভ্রমণে এসে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল ২ যুবকের  ঠাকুরগাঁওয়ে মডেল টিটিসি বাস্তবায়নে সমন্বিত উন্নয়ন ও পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা  রাজশাহীতে দুই ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন

রুয়েটে আইআইসিটি’র উদ্যোগে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংবাদ বিজ্ঞপ্তি………………………

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ক্যাম্পাস নেটওয়ার্কের উন্নয়ন, অটোমেশন সিস্টেম বাস্তবায়ন, সিকিউরিটি ও আইটি সাপোর্ট জোরদারকরণের উদ্দেশ্যে ২৫ সেপ্টেম্বর (রবিবার) রুয়েট-এ ইন্সটিটিউট অব ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি) এর উদ্যোগে “রুয়েট ক্যাম্পাস নেটওয়ার্কিং এন্ড আইসিটি ভিশন” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯ টায় রুয়েটের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সেমিনার রুমে দিনব্যাপী এই কর্মশালার উদ্বোধন হয়।

 

উদ্বোধনী অনুষ্ঠানে আইআইসিটি পরিচালক ও রেজিস্টার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুয়েটের সদ্য সাবেক ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সেখ, আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল গোফফার খান, কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. আলী হোসেন, আইআইসিটি সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদ রানা। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর, বিভাগ, শাখা প্রধানবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী প্রমুখ উপস্থিত ছিলেন।

 

দিনব্যাপী আয়াজিত কর্মশালাটি দুটি পর্যায়ে বিভক্ত ছিলো। প্রথম পর্যায়ে উদ্বোধনী অনুষ্ঠান ও ২য় পর্যায়ে কিনোট সেশন অনুষ্ঠিত হয়। কিনোট সেশনে আইসিটি বিষয়ক তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন আইসিটি সেল ও কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের কর্মকর্তাবৃন্দ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট