1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর পোরশায় বিভিন্ন স্থান পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

নওগাঁর পোরশায় বিভিন্ন স্থান পরিদর্শন ও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৯৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
# মোঃ শহিদুল ইসলাম,  পোরশা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে বিভিন্ন স্থান পরিদর্শন ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় আয়োজিত এ সভায় এলাকার উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম, সাংগঠনিক কার্যক্রম জোরদারকরণ এবং স্থানীয় বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান। তিনি বক্তব্যে বলেন, জনগণের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে নেতাকর্মীদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি এলাকার চলমান উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সকলের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সাদিকুল ইসলাম সাদিক, পোরশা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ডি এম রাসেদ এবং সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বক্তারা এলাকার উন্নয়ন ও জনগণের স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা ভবিষ্যতেও জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
সভা শেষে অতিথিরা নিতপুর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন এবং স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সাধারণ মানুষ তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা অতিথিদের সামনে তুলে ধরেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট