1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা   - দৈনিক সবুজ নগর
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
না জানিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সৌদি সরকারকে চিঠি পাঠাল ঢাকা একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন ২৬ ও ২৭ অক্টোবর সাংস্কৃতিক আগ্রাসন রুখতে দেশীয় সংস্কৃতির চর্চা বাড়ানোর আহ্বান রুহুল কবির রিজভীর সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার বাঘায় ৪৭ বোতল নিষিদ্ধ ইস্কাফ সিরাপসহ নারী মাদক কারবারি গ্রেফতার, স্বামী পলাতক দুর্গাপূজা ঘিরে ৩ স্তরের নিরাপত্তা ও সাইবার নজরদারি বাড়াল এসআরবি-৬ পোরশায় শ্রী শ্রী দুর্গা মন্দির পরিদর্শন করলেন ১৬ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল ইসলাম নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুঃস্থ সনাতন ধর্মাবলম্বীদের মাঝে এমপি সানজিদা ইয়াসমিন তুলির শাড়ি বিতরণ শ্যামনগরে আদিবাসীদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রূপসায় ‘লোক কৃষ্টি’ সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক উদ্বোধন

শিবগঞ্জের  ৫৬ কমিনিটি ক্লিনিকে  ৯মাস থেকে ঔষধ বন্ধ, ভোগান্তিতে সেবা গ্রহিতরা  

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহা: সফিকুল ইসলাম, শিবগঞ্জ(চাঁপাইনবাবগঞ্জ)সংবাদদাতা:ঁ শিবগঞ্জে ৫৬ কমিনিটি ক্লিনিকে দীর্ঘ প্রায় নয় মাস যাবত ঔষধ সরবরাহ বন্ধ  আছে। ফলে চিকিৎসা সেবা  চরমভাবে ব্যাহত হচ্ছে। সংশ্লিষ্ট দপ্তর বলছেন এখন্ োঔষধ আসার  কোন সম্ভবনা নেই। তবে চেষ্টা চলছে।

সরজমিনে ঘূরে কমিনিটি ক্লিনিক এলাকার অতি দরিদ্র ও অসহায় মানুষের সাথে কথা বললে ,তারা জানান ,দীর্ঘ নয় মাস থেকে আমরা কমিনিটি ক্লিনিকে কোন ধরনের ঔষধ পাচ্ছি  না। আমরা গরীব মানুষ। ঔষধ কিনতেও পারছি না।  এধরনের হানিফা বেগম(৭০) একজন অসহায় মহিলা জানান আমি ডায়াবেটিকস ও হাইপ্রেসারের রোগী। গরীব মানুষ। ঔষধ কিনতে পারি না। আগে এ কমিনিটি ক্লিনিকে এসে অল্প অল্প করে ঔষধ পেতাম,সপ্তাহে দুই দিন  পেতাম। তাতে আমার চলতো। কিন্তু নয় মাস থেকে কোন ঔষধ পাচ্ছি না। কিনতেও পারছি না। তাই  অসহায় জীবন-যাপন করছি।

আদরী বেগম (৪০) নামে  আরেক মহিলা জানান, আমার স্বামী বাইরে কামলা খাটে। সে টাকা দিয়ে সংসার ঠিক মত চলে না। তাই মাঝে মাঝে জ¦র,সর্দি কাশি হলে কমিনিটি ক্লিনিক হতে হালকা কিছু ঔষধ পেতাম। নয় মাস থেকে কোন ঔষধ পাই না। গরীব মানুষ ঔষধ কিনতেও পারছি না। একই ধরনের কথা উপজেলার সব এলাকার বিশেষ করে গরীব ও অসহায় শত শত নারী পুরুষের।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিনিটি ক্লিনিকে  একজন সি এইচ সিপি জানান প্রতিদিন কমিনিটি ক্নিনিকে আসা অনেক অসহায় নারী পুরুষ ঔষধ দিতে না পারায় নিজেকেই খুব খারাপ লাগে। কিন্তু  আমাদের করার কিছু  নেই।

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা অফিসার ডা: কামাল উদ্দিন বলেন,আগে অপারেশন প্লান্ট নামে একটি প্রজেক্টের  মাধ্যমে  শিবগঞ্জে মোট ৫৬টি কমিনিটি ক্লিনিকে  ৩৭ ক্যাটাগরির ঔষধ আসতো। পরে কমিয়ে  ২২ ক্যাটাগরির  ঔষধ আসতো। সেটাও   জুলাই আন্দোলনে ৫ আগস্টের পর থেকে সে প্রজেক্টটি বন্ধ হয়ে গেছে। তারপরও কিছুদিনঔষধ সরবরাহ ছিল। কিন্তু  ৯ মাস থেকে সম্পূর্ণভাবে বন্ধ আছে। প্রতিটি কমিউনিটি ক্লিনিকে  সি এইচ সিপি পদে একজন করে কর্মচারী আছে। তিনি আরো জানান কমিনিটি ক্লিনিকে ঔষধ সরবরাহের জন্য ৫ আগস্টের আগে একটি অপারেশন প্লান্ট প্রজেক্টটি , শুধু কমিনিটি ক্লিনিকের জন্যই কাজ করতো। বর্তমানে বন্ধ আছে। তবে একটি ট্রাস্টের মাধ্যমে চালু করার চেষ্টা চলছে। চালু হলে আবারো ঔষধ আসতে পারে। আমরা সং্িশ্লষ্ট দপ্তরকে বার  বার অবহিত করছি। আশা করি খুব শীঘ্রই ্ঔষধ সরবরাহ হবে ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট