1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
সর্বশেষ:
 শিবগঞ্জ-গোমস্তাপুর সড়কে  ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত আই.এইচ.টি, রাজশাহীর গৌরবময় ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সাধারণ সভা অনুষ্ঠিত বাঘায়  ফ্যামিলি কার্ড শুমারির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিযুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হলেও ফলাফল ঝুলে আছে মির্জাপুরের হাটুভাঙা ব্রিজে টোল দিতে দেরি হওয়ায় লাঠির আঘাতে শিশু আহত মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত 

চাঁপাইনবাবগঞ্জে শিশুশিক্ষার্থীকে নির্যাতনের ভিডিও ভাইরাল, জেলাজুড়ে ক্ষোভ; মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জে ৯ বছরের এক মাদ্রাসাছাত্রকে নির্মম নির্যাতনের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মোঃ সাকির আলীকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। তাকে আজ দুপুরে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
নির্যাতনের শিকার শিশু মোঃ নুর ই সাফি (০৯) চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পিটিআই আল হিদায়া হিফজুল কুরআন মডেল মাদ্রাসার ৩য় শ্রেণির নাজেরা বিভাগের শিক্ষার্থী। অভিযুক্ত সাকির আলী একই মাদ্রাসার শিক্ষক।
মামলার এজাহার ও পরিবারের অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৩ মে বুধবার সকালে ক্লাস চলাকালে শিশু শিক্ষার্থী নুর ই সাফিকে কাঠের স্কেল দিয়ে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে তাকে গলা টিপে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং শূন্যে তুলে মেঝেতে আছড়ে ফেলে মাথায় আঘাত করা হয়।
Open photo
ঘটনার পর শিশুটি কান্নাজড়িত অবস্থায় বাড়ি ফিরে পরিবারের সদস্যদের সব খুলে বলে। পরে পরিবারের লোকজন মাদ্রাসায় গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে সেখানে নির্যাতনের ভয়াবহ দৃশ্য দেখতে পান বলে জানান।
ইতোমধ্যে সেই সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা যায়, শ্রেণিকক্ষের ভেতরে অন্য শিক্ষার্থীদের সামনেই শিশুটির ওপর চরম নির্যাতন চালানো হচ্ছে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে ওই মাদ্রাসা এলাকা থেকে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন। এছাড়াও সিসিটিভি ফুটেজে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত শিক্ষককে আজ দুপুরে আদালতে পাঠানো হবে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট