1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী তায়কোয়ানডো একাডেমির সৌজন্য সাক্ষাৎ চাঁপাইনবাবগঞ্জে উদ্ধার ৩০টি হারানো মোবাইল হস্তান্তর করলেন পুলিশ সুপার মা ইলিশ রক্ষায় আজ মধ্যরাত থেকে ২২ দিনের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় ভোলার ২ লাখ জেলে লালপুরে ছেলেকে মেয়ে সাজিয়ে ইতালি প্রবাসীর সাথে অনলাইনে বিয়ে দিয়ে অর্থ হাতানোর দায়ে প্রতারক বাপ-বেটা আটক রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের গ্রেপ্তারের দাবি রূপসায় স্বাস্থ্যসম্মত মাংস প্রক্রিয়াজাতকরণে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত আত্রাইয়ে ৩ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: ধসে যাওয়া সাব-বেইজে দেওয়া হচ্ছে মাটি . টাকার অভাবে চিকিৎসা বন্ধ: বাঁচতে চান ঠাকুরগাঁওয়ের আদিবাসী পলাশ পাহান নিখোঁজ শিশু উদ্ধার ও নিরাপত্তা নিশ্চিতকরণে রাষ্ট্র ও সমাজের ভূমিকা

রাজশাহীতে পরিবহন মালিক পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬
  • ১১০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের উদ্যোগে মরনোত্তর সহায়তার চেক প্রদান ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার সময় মহানগরীর পরিবহন গ্রুপ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ইশা)। বিশেষ অতিথি ছিলেন মোঃ নজরুল হুদা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নজরুল ইসলাম হেলাল। এসময় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ আলী (ইশা) বলেন, শ্রমজীবী পরিবহন কর্মী ও মালিকদের কল্যাণে রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে। আগে কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে দুই লাখ টাকা সহায়তা দেওয়া হতো। বর্তমানে সেই সহায়তার পরিমাণ বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। ভবিষ্যতে এ সহায়তার পরিমাণ আরও বাড়িয়ে পাঁচ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর একটি মানবিক উদ্যোগ। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে। এমন পরিস্থিতিতে পরিবহন মালিক পরিবারের জন্য সহায়তার পরিমাণ বৃদ্ধি সময়োপযোগী সিদ্ধান্ত। তিনি পরিবহন মালিক ও শ্রমিকদের ঐক্যবদ্ধ থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে মরহুম পরিবহন মালিক পরিবারের সদস্যদের হাতে চার লাখ টাকার মরনোত্তর সহায়তার চেক তুলে দেন প্রধান অতিথি। পাশাপাশি পরিবহন মালিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট