1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহীতে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও শিক্ষণীয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
সুন্দরবনে ৪ বাহিনীর ৫২ বনদস্যুর আত্মসমর্পণ: স্বাভাবিক জীবনে ফেরার পথ বাংলাদেশের গণতন্ত্রের ত্রাণকর্তা তারেক রহমান: লালপুরে প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল জাতীয়তাবাদী আদর্শে জনগণকে ঐক্যবদ্ধ করতেই বিএনপি গঠন করা হয়েছিল: একেএম ফজলুল হক মিলন শিবগঞ্জে উৎসবমুখর পরিবেশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাঘায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: ‘গণতন্ত্র নিয়ে মানুষের প্রত্যাশা অনেক’ তানোরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মিজানুর রহমানের নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা ভোলাহাটে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত মির্জাপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও বর্ণাঢ্য র‍্যালি বাগমারায় নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পোরশায় ঘুমের মধ্যে সাপের কামড়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর করুণ মৃত্যু

রাজশাহীতে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও শিক্ষণীয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

# সিটি প্রতিবেদক, রাজশাহী………………………….

সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহীর আয়োজনে বিদ্যার্থী বৃত্তি পরীক্ষা-২০২২ এর পুরস্কার বিতরণ ও শিক্ষণীয় ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজশাহী কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেনী।

 

প্রধান অতিথির বক্তব্যে শাহীন আকতার রেনী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে। প্রধানমন্ত্রীর দৃঢ় ও সুযোগ্য নেতৃত্বে আমরা নিজেদের অর্থে পদ্মা সেতু তৈরি করে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

 

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই দেশে সব ধর্মের মানুষ সুখে-শান্তিতে বসবাস করছেন। আওয়ামী লীগ সরকারের কারণেই অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়া সম্ভব হয়েছে।

সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহী মহানগরের সভাপতি পূজন দাস রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তব্য ছিলেন সনাতন বিদ্যার্থী সংসদ, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক রনি সরকার। অনুষ্ঠানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট