
নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নবাগত জেলা প্রশাসক আবু ছালেহ মোহাঃ মুসা জঙ্গী নবাগত ডিসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সোনামসজিদ প্রেসক্লাবে’র সভাপতি ও সাধারণ সম্পাদক। বেলা ১টা নাগাদ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকেৱ কার্যালয়ে যান প্রেসক্লাবটির সভাপতি এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু এবং সাধারণ সম্পাদক দৈনিক সবুজনগর পত্রিকার নির্বাহী সম্পাদক ইফতেখার উল আলম । সাক্ষাৎকালে প্রেসক্লাবটির দুই কর্নধর জেলার দায়িত্ব নেবার জন্য নবাগত ডিসির হাতে একগুচ্ছ ফুল তুলে দিয়ে অভিনন্দন ও শুভকামনা জানান । নবাগত ডিসি আন্তরিকতার সাথে ফুল গ্রহণ করে ~ধন্যবাদ জানান । ওই সময়ে সাংবাদিকদের কে ছবি তুলতে ও দেখা গেছে।
নবাগত ডিসি চাঁপাইনবাবগঞ্জ জেলাকে এগিয়ে নিতে সম্মিলিত ভাবে কাজ করার ইচ্ছা পোষণ করেন এবং সাংবাদিকের সহ -যোগিতা প্রত্যাশা করেন । সাক্ষাত শেষে সোনামসজিদ প্রেসক্লাবে’র সাধারণ সম্পাদক সাংবাদিকের জানান, নবাগত জেলা প্রশাসক গত ১৭ মার্চ যোগদান করেন । কিন্ত রমজান মাস ও ঈদুল ফিতরের কারণে নবাগত ডিসির সাথে সাক্ষাৎ কিংবা অভিনন্দন জানানো সম্ভব হঘনি বলেই সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। এছাড়াও তিনি নবাগত ডিসির প্রশংসা করে বলেন সুযোগ্য নেতৃত্বে ও নির্দেশনায় সরকারী অফিস গুলোর সেবার মান বৃদ্ধি দূর্নীতি বন্ধ ও প্রান্তিক মানুষ গুলোর কাছে সরকারের দেয়া সেবা পৌছাবে । বিভিন্ন সমস্যার সমাধান হবে যা আগে হয়ত এগুলোর বিষয়ে তেমন গুরুত্ব দিয়ে দেখা হতোনা ।
( দূর্নীতির বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিলেন নয়া জেলা প্রশাসক ) নবাগত ডিসি সাম্প্রতিকালে শিবগঞ্জের তেলকুপি মাদ্রাসার নিয়োগ বানিজ্য অনিয়ম ও দূর্নীতির বিষয়ে প্রতিিবাদ মুুখর থাকার জন্য প্রেসক্লাবে’র সাধারণ সম্পাদক ইফতেখার আলম কে ধন্যবাদ জানান। সেই সাথে দূর্নীতির সঠিক তথ্য দেবার আহবান জানিয়ে – দূর্নীতির বিরুদ্ধে নিজের অবস্থান নিশ্চিত কৱেন জেলার সর্বোচ্চ অভিভাবক ডিসি আবু ছালেহ মো মুসা জঙ্গী । এ সময় জানাতে পারা যায় নিয়োগ পরীক্ষার বিষয়ে ডিজি মাদ্রাসা অধিদপ্তর বরাবর প্রতিবেদন পাঠানো হয়েছে ।
উল্লেখ্য গত ২০ ফেব্রয়ারী ২৬ ইং তারিখে তেলকুপি কলমদর আলিম মাদ্রাসার নিয়োগ পরীক্ষা নিয়ম বহির্ভূত ভাবে নলডুবৱী মাদ্রাসাতে নিয়োগ পরীক্ষা নেয়া হয় যাহার বিরুদ্ধে ৪ই মার্চ ২৬ ইং তারিখে ডিজি/ মাদ্রাসা অধিদপ্তর বরাবর প্রতিবেদন দেয়া হয়েছে যাহার স্বারক নং ০৫,৪৩,৭০০০,০২৬,০৩,০২০,২৫,৫৬ জেলা প্রশাসন থেকে নিশ্চিত করেছে জেলা প্রশাসন।#