1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ পুঠিয়ায় বিভিন্ন বিলে পুকুর খননের হিড়িক, নিরব কেন প্রশাসন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জনকে পুশ ইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কানসাট আম বাজারে  মণ প্রতি ঢলন ১৩/১৫ কেজি, চাষীরা হতাশ বাঘায় দুই মাধ্যমিক বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি আবু সাঈদ চাঁদ চলে গেলেন বিশিষ্ট সমাজ সেবক জাহিদ মাস্টার এমপি আবু সাইদ চাঁদের অনুপ্রেরণা-“তোমরাই আগামীর বাংলাদেশ”, বাঘার মেধা, বাঘার গর্ব সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে রাণীশংকৈলে ১১ দলের বিক্ষোভ  চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু তানোরে চা বিক্রেতার মেয়ের মেডিকেলের পড়া লিখা কি টাকার অভাবে বন্ধ হয়ে যাবে !

নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
৥ আঃ রহমান মানিক সিনিয়র ষ্টাফ রিপোর্টার: নাচোল উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ এপ্রিল ) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী ভূমি কমিশনার মোছাঃ সুলতানা রাজিয়া।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সামগ্রিক চিত্র পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন, নাচোল থানা অফিসার ইনচার্জ সুকোমল চন্দ্র দেবনাথ, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরুল কায়েস,উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ্ আকরাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা জামায়েত ইসলামের আমির প্রভাষক ইয়াকুব আলী, বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, নাচোল পৌর আমির মনিরুল ইসলাম-সহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় মাদকের বিস্তার রোধে কঠোর নজরদারি ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। ইউনিয়ন আইনশৃঙ্খলা কমিটির সভা নিয়মিত আয়োজন ও কার্যকর করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
এছাড়া জঙ্গিবাদ ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, নির্মূল ও নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, গ্রাম আদালতের কার্যক্রম সক্রিয় ও স্বচ্ছভাবে পরিচালনা, নিরাপদ সড়ক নিশ্চিতকরণে সচেতনতামূলক কার্যক্রম বৃদ্ধি এবং ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার রোধে কঠোর মনিটরিংয়ের বিষয়েও আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; বরং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব। তিনি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভা শেষে গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট