1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
যন্তর মন্তরে ককরোচদের নাটকীয় ঝটিকা অভিযান: রাঙ্কা-সৌরভসহ ১৪ জন আটক, পটনায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ নিউ ইয়র্ক বিমানবন্দরে তীব্র বিক্ষোভের মুখে ড. মুহাম্মদ ইউনূস: ‘সন্ত্রাসবাদী’ স্লোগান ও আইনি ব্যবস্থার হুঁশিয়ারি ঢাকার বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

সেই ৩৯ শিক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন, দুশ্চিন্তা কাটলো এসএসসি পরীক্ষার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের সেই ৩৯ পরীক্ষার্থীর ফরম পূরণ সম্পন্ন হয়েছে| এবারের এসএসসি পরীক্ষা নিয়েও দুশ্চিন্তামুক্ত হয়েছে ওই পরীক্ষার্থীরা| বৃহসপতিবার(১৬-০৪-২০২৬)বিকেলে মৃঠোফোনে কথা হলে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক শামীম হাসান|

জানা যায়,এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৪০ পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা থাকলেও একজন ছাড়া বাকি ৩৯ জনই পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তায় পড়েছিল| তাদের রেজিস্ট্রেশন ও ফরম পূরণ— কোনোটিই সম্পন্ন না হওযায় এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তায় ছিল| এনিয়ে গত বুধবার সমকালের অনলাইন পোর্টালে “ফরম পূরণ হয়নি ৩৯ শিক্ষার্থীর, এসএসসি পরীক্ষা নিয়ে দুশ্চিন্তা” শিরোনামে খবর প্রকাশিত হয়| প্রকাশিত সংবাদে কেশবপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ৪০ পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা| কিন্তু তাদের মধ্যে মাত্র একজনের ফরম পূরণ হয়েছে| বাকি ৩৯ জনের ফরম পূরণ করা হয়নি| এ ছাড়া এই ৩৯ জনের মধ্যে ৩৪ শিক্ষার্থীর নবম শ্রেণিতে রেজিস্ট্রেশনও সম্পন্ন করা হয়নি বলে জানা যায়|

ভুক্তভোগী পরীক্ষার্থী আব্দুর রাজ্জাক, আব্দুল্লাহ, সোনিয়া, খাদিজা ও ইতি খাতুন জানিয়েছিল, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও তারা চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে ছিল| ফরম পূরন সম্পন্ন হওয়ায় এখন তারা দুশ্চিন্তা মুক্ত হয়েছেন বলে জানান| এর আগে নিয়মমাফিক টাকা জমা দিয়েও তাদের ফরম পূরণ করা হয়েছিলনা|

এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কামারুজ্জামান জানান, স্কুল পরিদর্শক ও চেয়ারম্যানের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার তাদের ‘রেজিস্ট্রেশন ও ফরম পূরণ হয়ে গেছে| অফিস সহকারীর ওপর দায় চাপিয়ে তিনি বলেন, এসব কাজের দায়িত্ব অফিস সহকারীকে দেওয়া ছিল| কীভাবে শিক্ষার্থীরা ফরম পূরণ থেকে বাদ পড়ল, তা তিনি বুঝতে পারেননি|

এ বিষয়ে কেশবপুর স্কুল ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন,শিক্ষা বোর্ডের সংশ্লিষ্টদের মাধ্যমে রেজিস্ট্রেশন ও ফরম পূরণের বিষয়টি নিশ্চিত হয়েছেন| #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট