1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ:
বজ্রপাত প্রতিরোধ ও পরিবেশ রক্ষায় আত্রাইয়ে আনসার-ভিডিপির উদ্যোগে ১ হাজার তাল বীজ রোপণ আত্রাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ৫৪টি পূজামণ্ডপে দুর্গাপূজার সুসংগঠিত প্রস্তুতি রাজশাহীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভ্যর্থনা জানালেন রাসিক প্রশাসক আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া

আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ রাসাদুদ জামান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:  সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সুশৃঙ্খল, আনন্দমুখর ও সাড়ম্বরে উদযাপনের লক্ষ্যে নওগাঁর আত্রাইয়ে এক বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে দুর্গাপূজা শুধু কোনো নির্দিষ্ট ধর্মের নয়, এটি সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনের জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদযাপন কমিটির সমন্বয়ে সর্বোচ্চ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল হান্নান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলম, ফায়ার সার্ভিস কমান্ডার মো. গোলজার, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামান এবং পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি উত্তম প্রামাণিক ও সাধারণ সম্পাদক সজিব শাহ।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জলিল চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, যুবদলের সিনিয়র আহ্বায়ক মো. খোরশেদ আলম, আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম মুঞ্জুরুল আলম মুঞ্জু এবং সাধারণ সম্পাদক সাহাদৎ হোসেন রকেট।

এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, যেমন—এসএম মামুনুর রশীদ, সম্রাট হোসেন, তোফাজ্জল হোসেন তোফা, আফজাল হোসেনসহ উপজেলার প্রতিটি পূজা মণ্ডপের পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় দুর্গাপূজা চলাকালীন আইনশৃঙ্খলা রক্ষা, যানজট নিরসন, বিদ্যুৎ সরবরাহ ও পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিতে নানা দিক তুলে ধরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট