1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত শিবগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সচেতনতা বৃদ্ধির আহ্বান কুষ্টিয়ায় সাহেব আলী হত্যা মামলায় ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৭ জন খালাস কুষ্টিয়ায় নিখোঁজের ৬ দিন পর ঢাকা থেকে চার কিশোরী উদ্ধার, চাঞ্চল্যকর তথ্য প্রকাশ বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত পত্নীতলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত মির্জাপুরে রান্নাঘরে কাজ করার সময় সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু, পরিবারে শোকের ছায়া জিয়া সৈনিক দলের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কাকরাইলে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলাহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: র‍্যালি, অগ্নি নির্বাপনী মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত নাচোলে ইউপি চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলমের নির্বাচনী প্রচারণা, ফতেপুরকে মাদকমুক্ত করার অঙ্গীকার

বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‍্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:  “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দুর্যোগ মোকাবিলা বিষয়ক বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগকালীন প্রস্তুতি ও উদ্ধার তৎপরতা নিয়ে বিশেষ মহড়া ও নির্দেশনা প্রদান করেন।

হাফেজ মাওলানা আবুল কালাম আজাদের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদ বলেন, “সরকার আগামীতে কী কাজ করবে সেই বিষয়ে এখন থেকেই ভাবতে হবে। প্রতিশোধ নয়, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দুর্যোগের ঝুঁকি বিবেচনায় রেখে আগে থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। দুর্যোগের কারণে অনেক সময় দেশ পিছিয়ে পড়ে, তাই নিজেদের চিন্তা পরিহার করে দেশ ও মানুষের পাশে দাঁড়াতে হবে। বিশেষ করে এ অঞ্চলে নদী ভাঙন থেকে রক্ষার জন্য টেকসই পদক্ষেপ গ্রহণ করতে হবে।”

প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের অফিসার মনসুর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তকী ফয়সাল তালুকদার।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

র‍্যালি ও আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, এনজিও প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট